News Flash

  • Home
  • Uncategorized
  • রামনগরে সন্দেহভাজন ১৩ জন পরিযায়ী শ্রমিককে আটক করলেন এলাকাবাসী
Image

রামনগরে সন্দেহভাজন ১৩ জন পরিযায়ী শ্রমিককে আটক করলেন এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ দক্ষিণ রামনগর এলাকায় কিছু পরিযায়ী শ্রমিকের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় রবিবার সকালে৷ এদিন স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বেশ কয়েকজন মিলে এলাকা দিয়ে যাচ্ছে৷ এরপর তারা সেই সমস্ত অচেনা মানুষদের আটক করে৷ এলাকার একটি মাঠে তাদের বসিয়ে রাখা হয়৷ খবর দেওয়া হয় বটতলা ফাঁড়িতে৷ খবর পেয়ে এলাকায় যায় পুলিশ৷


তাদের পরিচয় পত্র দেখতে চায় পুলিশ৷ তাদের প্রত্যেকেই নিজ নিজ ভাবে পরিচয় পত্র দেখায়৷ পুলিশের বক্তব্য ১৩ জনকে এলাকার মানুষ আটক করেছে৷ তাদের পরিচয় অনুযায়ী প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মালদা টাউনের বাসিন্দা৷ রাজ্যে ফেরি করে সামগ্রী বিক্রি করে৷ কিন্তু লক ডাউন চলায় বন্ধ তাদের পেশা৷ এদিকে খাদ্যের সমস্যা দেখা দিয়েছে৷ তাই নিজ রাজ্যে ফিরে যেতে তারা এলাকার কোন একজনের দারস্থ হতে আসেন৷


কিন্তু ১৩ জনের প্রদেয় পরিচয় পত্র যাচাই করতে পুলিশ তাদের নিজেদের হেপাজতে নেয়৷ স্থানীয়দের বক্তব্য তাদের গতিবিধি সন্দেহ জনক৷ তাই পুলিশের গোচরে নেওয়া হয়েছে৷ অন্যদিকে শ্রমিকদের বক্তব্য লক ডাউনে তাদের ব্যবস্থা বন্ধ৷ তাই বাধ্য হয়ে ঘরে ফিরতেই উদ্যোগ নেন তারা৷ স্থানীয় একজনের কাছে এসেছিলেন তাদের ঘরে ফেরার ব্যবস্থা করে দিতে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top