News Flash

  • Home
  • Uncategorized
  • বুধবারের মধ্যে দিল্লি থেকে অসমে স্বগৃহে ফিরছেন ৬৯ জন জামাতি
Image

বুধবারের মধ্যে দিল্লি থেকে অসমে স্বগৃহে ফিরছেন ৬৯ জন জামাতি

গুয়াহাটি, ১৮ মে (হি.স.) : খুব শীঘ্ৰই দিল্লি থেকে ৬৯ জন জামাতি অসমে ফিরে আসছেন। তিনটি বাসে করে গত শনিবার তাঁরা দিল্লি থেকে রওয়ানা হয়েছেন। মঙ্গল নয়-তো বুধবার তাঁরা গুয়াহাটি এসে পৌঁছবেন। দিল্লির সুলতানপুরী এলাকায় গত ৪৫ দিন ধরে কোয়ারেন্টাইনে ছিলেন অসমের ওই সকল জামাতিরা। তাদের শরীরে কোভিড-১৯ রয়েছে কিনা পরীক্ষা করে দেখা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে।  

অসমের বিভিন্ন জেলার এই ৬৯ জন লোক প্ৰত্যেকেই দিল্লির নিজামউদ্দিন মরকজে অনুষ্ঠিত তবলিগ-ই জামাতে যোগ দিয়েছিলেন। ফইজল আব্বাস নামের এক ব্যক্তি তাঁদের অসমে ফিরে আসার ক্ষেত্ৰে সাহায্য করেছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যমকে আব্বাস জানিয়েছেন, প্ৰত্যেক জামাতিকে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করার পরই দিল্লি সরকার তাঁদের অসমে ফিরে আসার অনুমতি দিয়েছে। তাঁর কথায়, কোয়ারেন্টাইনে থাকাকালীন রমজান মাস শুরু হওয়ার ফলে তাঁদের সকলের ইফতারের জন্য ফলমূল, পানীয় জল সরবরাহ করে যত্ন নিয়েছে দিল্লি সরকার।  

উল্লেখ্য, দিল্লির নিজামউদ্দিন মরকজে অনুষ্ঠিত তবলিগ-ই জামাতে অংশগ্ৰহণকারী একাংশ কোভিড-১৯ আক্ৰান্ত ছিলেন। তাঁদের শরীর থেকেই দেশে বেশিরভাগ মারণ এই ভাইরাসের সংক্ৰমণ বাড়তে শুরু করে। মাৰ্চে অনুষ্ঠিত তবলিগ-ই জামাতের অনুষ্ঠানে মালয়েশিয়া, সৌদি আরব সমেত করোনা আক্ৰান্ত বিভিন্ন দেশ থেকে প্ৰতিনিধিরা অংশগ্ৰহণ করেছিল। তার পর দেশ জুড়ে লকডাউন ঘোষণা করা হলে ওই পরিস্থিতিতে তাঁদের অধিকাংশ আত্মগোপন করেন। দেশে মহামারির সংক্ৰমণ আরও ছড়াতে শুরু করে। ইত্যবসরে তবলিগ-ই জামাতের প্ৰধান মৌলানা সাদ-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে থেকে এখনও পৰ্যন্ত গা ঢাকা দিয়ে আছে তবলিগ-ই জামাতের প্ৰধান মৌলানা সাদ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top