News Flash

  • Home
  • Uncategorized
  • ফের দুঃসংবাদ, ৪ জন সাধারণ নাগরিকসহ করোনা আক্রান্ত ১১
Image

ফের দুঃসংবাদ, ৪ জন সাধারণ নাগরিকসহ করোনা আক্রান্ত ১১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ সাতসকালে মিলল দুঃসংবাদ৷ ফের ত্রিপুরায় করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ ১১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আজ (শনিবার) সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, ৬২৫টি নমুনা পরীক্ষায় ১১ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের মধ্যে বিএসএফ-এর ৮৬ ব্যাটালিয়নের ৭ এবং ৪ জন সাধারণ নাগরিক৷ সাথে তিনি যোগ করেন, ৪ জন সাধারণ নাগরিকের মধ্যে বহিঃরাজ্য থেকে আগত ২ জন ট্রাকচালক এবং গুয়াহাটি ফেরত ত্রিপুরার দুই বাসিন্দা রয়েছেন৷ তাদেরকে চোরাইবাড়িতে চিহ্ণিত করা হয়েছে৷


করোনা আক্রান্তের তালিকায় উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে ত্রিপুরা৷ এখন পর্যন্ত ত্রিপুরায় ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাঁদের মধ্যে ৪২ জন সুস্থ হয়েছেন৷ আজ নতুন করে করোনা আক্রান্তের খবরে ত্রিপুরাবাসী আবারও চিন্তিত হয়ে পড়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আশ্বস্ত করেছেন, সকল করোনা আক্রান্তের সঠিক চিকিৎসা হচ্ছে৷ তাই তাঁরা সুস্থ হয়ে উঠছেন৷
ত্রিপুরায় করোনা আক্রান্ত দুজনের মধ্যে একজন ধলাই এবং অপরজন খোয়াই জেলার বাসিন্দা৷ তাঁদেরকে আজ (শনিবার) আগরতলায় শহিদ ভগৎ সিং যুব আবাসে আনা হয়েছে৷ তাঁরা অসমের রাজধানী গুয়াহাটি থেকে এসেছেন৷ চোরাইবাড়িতে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছিলঊ দুজনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ এছাড়া, সাতজন বিএসএফ জওয়ান এবং দুই ট্রাকচালকেরও কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের সকলকে শহিদ ভগৎ সিং যুব আবাসে আনা হয়েছে৷


আজ সকালে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় উত্তর মহারানিপুর নিজের বাড়ি থেকে করোনা আক্রান্ত যুবতীকে আগরতলায় আনা হয়েছে৷ তাঁর বয়স ২০ বছরঊ ওই যুবতী গুয়াহাটিতে পড়াশুনা করেন৷ সড়কপথে তিনি ত্রিপুরায় এসেছেন৷ চোরাইবাড়িতে আসার পর তাঁর সোয়াব সংগ্রহ করা হয়েছিল৷ এখন তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তার পরিবারের সকল সদস্যে ইতিমধ্যে বাড়িতে একান্তবাসে রাখা হয়েছে৷ পাশাপাশি তাঁদেরও নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হচ্ছে৷


স্বাস্থ্য দফতর সুত্রের খবর, ওই যুবতী গত বৃহস্পতিবার উত্তর মহারানিপুরে নিজের বাড়িতে এসেছেন৷ চোরাইবাড়ি থেকে বাসে ওইদিন রাতে তিনি মুঙ্গিয়াকামীতে আসেন এবং সেখান থেকে বাড়ি গেছেন৷ তাঁর করোনা আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই উত্তর মহারানি এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷
অন্যদিকে, করোনা আক্রান্ত যুবক ধলাই জেলার কমলপুর মহকুমায় কচুছড়ায় কবিরাজটিলা এলাকার বাসিন্দা৷ তাঁর বয়স ২৪ বছর৷ তিনি মধ্য অসমের তেজপুরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত৷ গত পরশু তিনি গুয়াহাটি হয়ে ফিরেছেন৷ তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হওয়ায় আজ তাঁকে আগরতলায় আনা হয়েছে৷ তাঁর ভাই বলেন, মধ্য অসমের তেজপুরে একটি বেসরকারি সংস্থায় আমরা কর্মরত ছিলাম৷ লকডাউনে ভীষণ অসুবিধা হওয়ায় আমরা ফিরে এসেছি৷ তাঁর দাবি, চোরাইবাড়ি থেকে আমরা বাসে আমবাসায় আসি৷ সেখান থেকে ম্যাক্স গাড়িতে বাড়িতে এসেছি৷ তিনি বলেন, আজ বাবা, মা ও আমার নমুনা নিয়ে যাওয়া হয়েছে৷


প্রসঙ্গত, আজ ১১ জনের কোভিড-১৯ রিপোর্ট এসেছেঊ তাঁদের মধ্যে ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত বিএসএফ ৮৬ নম্বর ব্যাটালিয়নের ৭ জওয়ান, দুজন ট্রাক চালক এবং দুজন ত্রিপুরার সাধারণ নাগরিক রয়েছেনচ করোনা আক্রান্ত দুই ট্রাকচালক ওএনজিসি-র জন্য বহিঃরাজ্য থেকে পণ্য নিয়ে এসেছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top