News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নতুন দিশা প্রকল্পের স্বার্থক রূপায়ণেই বুনিয়াদি স্তরে সাফল্যের হার বেড়েছে : শিক্ষামন্ত্রী
Image

ত্রিপুরায় নতুন দিশা প্রকল্পের স্বার্থক রূপায়ণেই বুনিয়াদি স্তরে সাফল্যের হার বেড়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ ত্রিপুরার শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা প্রকল্পের সার্থক রূপায়ণের ফলেই বুনিয়াদি স্তরে বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের হার বেড়েছে৷ শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জোর গলায় এই দাবি করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ এদিন তিনি ২০১৭ সালে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের সাফল্য এবং নতুন দিশা প্রকল্প চালু হওয়ার পর এ বছরের বার্ষিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেন৷


শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে অনুসারে দেখা গেছে, রাজ্যের অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠরত পড়ুয়াদের মধ্যে অঙ্কে ৬২ শতাংশ, বিজ্ঞানে ৫৯ শতাংশ, এসএসটি-তে ৬২ শতাংশ ছাত্রছাত্রী ওই শ্রেণিতে পড়ার উপযুক্ত ছিল না৷ অনুরূপভাবে প্রথম এডুকেশন ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যানুয়েল স্টেটাস এডুকেশন রিপোর্ট অনুসারে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যের সিংহভাগ ছাত্রছাত্রী যোগ, বিয়োগ, ভাগ করতে পারত না৷ এমন-কি পাঠ্যবইও সঠিকভাবে পড়তে পারত না তারা, জানান তিনি৷


তাঁর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চারদিন সারা রাজ্যে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সমীক্ষা চালানো হয়৷ ওই সমীক্ষায় উঠে আসে, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ৬৯ শতাংশ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৪৩ শতাংশ ছাত্রছাত্রী ওই শ্রেণিতে পড়ার উপযোগী নয়৷ তিনি বলেন, ওই সমীক্ষার ভিত্তিতে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে নতুন দিশা প্রকল্প চালু করা হয়েছে৷ শিক্ষক-অভিভাবকদের নিয়ে শিক্ষা দফতর বিভিন্ন সময়ে মতবিনিময় সভার আয়োজন করেছে৷ শুধু তা-ই নয়, শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, সারা ত্রিপুরায় কেন্দ্রীয়ভাবে একই রকম প্রশ্ণপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে৷ সে অনুসারে সারা ত্রিপুরায় বিদ্যালয়গুলি লকডাউনের আগেই বার্ষিক পরীক্ষা সম্পন্ন করেছে৷


এ বছর ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষায় সাফল্যের হার তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ছাত্রছাত্রী ১ লক্ষ ৫০ হাজার ১৬৮ জন৷ এর মধ্যে ৯৫ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল৷ পাশ করেছে ৮৮ শতাংশ৷ অনুরূপভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট পড়ুয়ার সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৭৭১৷ এর মধ্যে পাশের হার ৯৮ শতাংশ৷ শিক্ষামন্ত্রীর দাবি, ত্রিপুরা সরকার গুণগত শিক্ষার সাথে কখনও আপস করবে না৷ তাই বার্ষিক পরীক্ষায় যারা অনুপস্থিত ছিল বা বিভিন্ন বিষয়ে গড়ে ২৪ নম্বরের কম পেয়েছে তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে৷


ছাত্রছাত্রীদের এ বছরের এই সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী৷ নতুন দিশা প্রকল্পের অন্তর্গত সাধনা-প্রেরণা কর্মসূচির সার্থক বাস্তবায়নে তিনি শিক্ষক সমাজকে অভিনন্দিত করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top