News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে করোনা-আক্রান্ত নার্স, রোগীর সংখ্যা চার, তবে সুস্থ তিন
Image

মণিপুরে করোনা-আক্রান্ত নার্স, রোগীর সংখ্যা চার, তবে সুস্থ তিন

ইমফল, ১৬ মে (হি.স.) : মণিপুরে জনৈক ২২ বছর বয়সি যুবতীর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নার্স। কয়েকদিন আগে তিনি রাজ্যে এসেছিলেন। গিয়েছিলেন কামজং জেলার বাড়িতে। কিন্তু দু-একদিন পর অসুূস্থ অনুভব করলে নিজে থেকেই এখানকার এনআইটিতে কোয়ারেন্টাইনে চলে যান তিনি। তাঁকে নিয়ে রাজ্যে করোনা-আক্রান্তের মোট সংখ্যা চারে পৌঁছলেও তিনজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইমফলের দ্যা জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (জেএনআইএমএস)-এর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড প্রিন্সিপাল ইনভেস্টিগ্যাটর ডা. রাজকুমার মনোজকুমার সিং এবং রিসার্চ সায়েন্টিস্ট ডা. এল শিবদত্ত সিঙের যৌথ স্বাক্ষরিত এক রিপোর্টে এই খবর দিয়ে জানানো হয়েছে জেএনআইএমএস-এ তাঁর সোয়াব টেস্ট করা হয়েছিল। টেস্টের রেজাল্ট পজিটিভ আসায় তাঁকে ওই হাসপাতালেরই আইসোলেশন ওয়াৰ্ডে নিয়ে ভরতি করে চিকিৎসা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) ৩১ বছর বয়স্ক এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছিল। ১৩ তারিখ তিনি মুম্বাই থেকে ফিরেছিলেন। এদিকে এই দুজন ছাড়া গত এক মাসে মণিপুরে কোনও করোনা রোগী ছিলেন না। রাজ্যে শেষবারের মতো নিজামউদ্দিন মরকজে যোগদানকারী ৬৫ বছরের জনৈক ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

প্রসঙ্গত, গত ১২ এপ্রিল উত্তরপূর্বের প্রথম আক্রান্ত মণিপুরের চিকিৎসক-যুবতীকে (লন্ডনে ক্যানসার নিয়ে গবেষণা করছেন) সম্পূর্ণ সুস্থ বলে বাড়ি পাঠিয়েছিল মেডিক্যাল বোর্ড। এর পর ১৯ এপ্রিল এক সপ্তাহের মাথায় দ্বিতীয় তথা শেষ রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছিল ইমফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (রিমস)-এ। এই ব্যক্তি দিল্লির মরকজ নিজামউদ্দিনে তবলিগ-ই জামাতে যোগদান করে রাজ্যে ফিরেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top