News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতি নিয়ে সচেষ্ট কেন্দ্র : অর্থমন্ত্রী
Image

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতি নিয়ে সচেষ্ট কেন্দ্র : অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : গরীব, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কথা কেন্দ্র যে এই সংকটময় পরিস্থিতিতে ভুলে যায়নি বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, গরীব, পরিযায়ী শ্রমিক, প্রতিবন্ধী, প্রবীণ নাগরিকদের প্রতি প্রশাসনের যে কর্তব্য রয়েছে তা কেন্দ্র ভুলে যায়নি। করোনার জেরে জোর ধাক্কা খেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ফলে কাঁচামাল সংগ্রহ করে ফের বাণিজ্য শুরু করতে সময় লাগবে  এর জন্য প্রশাসনের তরফ থেকে সংস্থাগুলিকে ঋণ প্রদান করা হবে।তিন লক্ষ কোটি টাকা এই খাতে বরাদ্দ করা হয়েছে। এর ফলে গোটা দেশে ২ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উপকৃত হবে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাত থেকে ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পকে বাঁচানোর জন্য ২০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ করা যাবে না।  এতে করে আত্মনির্ভর হয়ে উঠবে ভারত। আরো তিন মাস এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে যাবে কেন্দ্র। এর জন্য খরচ হবে ৬৭৫০ কোটি টাকা।অর্থমন্ত্রী আরও জানিয়েছেন নন বানকিং ফিনান্সিয়াল কোম্পানির জন্য ৩০ হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি স্কিম গঠন করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top