News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা মাস্কে বের হলে জরিমানা, অভিযান শুরু হল আগরতলায়
Image

বিনা মাস্কে বের হলে জরিমানা, অভিযান শুরু হল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ তৃতীয় পর্যায়ের লক ডাউন চলছে দেশ এবং রাজ্য জুড়ে৷ এরমধ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ অতিক্রম করেছে৷ এই অবস্থায় গ্রীন জোনে থাকা এলাকা গুলিতে কিছু শিথিল করা হয়েছে লক ডাউনের নিয়ম নীতি৷ তবে একান্ত প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাস্ক পড়া বাধ্যতা মূলক৷ একই সঙ্গে বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক দূরত্ব৷ শহর আগরতলায় দেখা যাচ্ছে একাংশ অতি উৎসাহী মানুষ সেই নিয়ম মানতে চাইছে না৷ বাইকে নিয়ে ছুটছে একের অধিক৷ মুখে নেই মাস্ক৷ এই বিধি নিষেধ অমান্য কারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা গ্রহণ শুরু করল সদর মহকুমা প্রশাসন৷


শনিবার শহরের বিভিন্ন স্থানে চালানো হয় নজর দারী৷ বিনা মাস্কে যারা বাড়ি থেকে বের হয়েছে তাদের জরিমানা করা হয়৷ প্রথম অবস্থায় ধরা পড়লে নিয়ম অনুযায়ী ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এদিন৷ একই ভাবে দ্বিতীয় বার ধরা পড়লে ২০০ টাকা এবং এরপর আইন গত ভাবে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কড়া বার্তা দেওয়া হয়েছে৷ এদিন সদর মহকুমা কার্যালয়ের ডি সি অনিমেষ ধরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়৷ তিনি জানান মাস্ক পড়া বাধ্যতা মূলক৷রয়েছে স্পষ্ট নির্দেশ৷ যারা মাস্ক না পরে বেড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইন গত ভাবে জরিমানা করা হচ্ছে৷ কিন্তু সতর্ক থাকতে হবে প্রত্যেককে৷ আইন মেনে মাস্ক ব্যবহার করতে হবে এই করোনা পরিস্থিতিতে বলে জানান তিনি৷

আরক্ষা দপ্তরের সহায়তায় এই অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানান তিনি৷
এদিকে, লক ডাউন এর শর্ত অমান্য করে রাজধানী আগরতলা শহরের একটি মল খোলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনার খবর পেয়ে মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷ মলের ম্যানেজারকে সতর্ক করে মলটি বন্ধ করে দেয় প্রশাসন৷ শর্ত অমান্য করে পুনরায় মল খোলা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ মল কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে সবধরনের সহযোগিতা করেছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top