News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ১০ জন আটক, সীমান্তে বিএসএফের ভূমিকায় প্রশ্ণ
Image

অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ১০ জন আটক, সীমান্তে বিএসএফের ভূমিকায় প্রশ্ণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ কাজের সন্ধানে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন ১০ জন বাংলাদেশী নাগরিক৷ গতকাল রাতে ফের অবৈধভাবে দেশে ফিরে যাওয়ার সময় তারা ধরা পড়েছেন৷ তারা স্বীকার করেছেন, পাসপোর্ট ছাড়া ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে ব্রিজের নিচে দিয়ে লুকিয়ে ৭ মাস আগে ত্রিপুরায় এসেছিলেন৷ কিন্ত, এখন লকডাউন-এ কাজের অভাবে তারা সমস্যায় পড়েছেন৷ তাই অবৈধ পথে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন৷ পশ্চিম ত্রিপুরা জেলায় রাজনগর সীমান্ত এলাকায় স্থানীয় জনগন ওই অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন৷


ধৃত ১০ বাংলাদেশী নাগরিক রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা৷ ত্রিপুরা থেকে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় মাসুদ রানা(১৯), মহ: আব্দুল আলিম(২৭), মহ: নুরুল ইসলাম(৩৫), মহ: জামিরুল ইসলাম(২৭), মহ: মাসুদ রানা(৩৬), মহ: জববার আলী(৩২), মহ: নবীর(২২), মহ: নুর জামাল(২০), মফিজ এসকে(৪৩) এবং মহ: আমিনুল এসকে(১৯) ধরা পড়েছেন৷ পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের শারীরিক পরীক্ষার পর আদালতে সোপর্দ করেছে৷


এ-বিষয়ে অবৈধভাবে আসা বাংলাদেশী নাগরিক মহ: আব্দুল আলিম বলেন, অবৈধ ভাবেই তারা সকলে ত্রিপুরায় প্রবেশ করেছে৷ জন প্রতি ২০০০ টাকার বিনিময়ে সীমান্তে ব্রিজের নিচে দিয়ে ত্রিপুরায় এসেছি ৷ তিনি বলেন, ৭ মাস হয়েছে ত্রিপুরায় বসবাস করছি৷ নির্মান শ্রমিকের কাজে আমরা সবাই নিযুক্ত রয়েছি৷ তাঁর দাবি, আমরা কেউ বাংলাদেশী নাগরিক হিসেবে পরিচয় দেয়নি৷ সকলেই পশ্চিমবঙ্গ থেকে এসেছি বলে পরিচয় দিয়েছি ৷ মহ: আব্দুল আলিম বলেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে কাজকর্ম বন্ধ হয়ে গেছে৷ ফলে, টাকার অভাবে না খেয়ে মরার উপক্রম দেখা দিয়েছে ৷ তাই, বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ যে পথে এসেছি, সেভাবেই ফিরে যাচ্ছিলাম ৷ ত্রিপুরায় অবৈধ প্রবেশেকে সহায়তা করেছে, তার পরিচয় দিতে পারেনি তারা ৷


কিন্ত, ১০ বাংলাদেশী নাগরিক-র অবৈধ ভাবে সীমান্ত পারাপারের ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ণ তুলে দিয়েছে৷ এমনিতেই অবৈধ অনুপ্রবেশ ত্রিপুরায় অন্যতম প্রধান সমস্যা৷ এক্ষেত্রে বিএসএফ-র ভূমিকাও সন্দেহের উর্ধে নয় বলেই মনে করা হচ্ছে৷ শুধু তাই নয়, রাজধানী আগরতলায় সন্নিকটে সীমান্ত এলাকায় অবৈধ প্রবেশ সম্ভব হলে, সারা ত্রিপুরার কি অবস্থা আজ আদালতে উপস্থিত জনগন সন্দেহ প্রকাশ করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top