News Flash

  • Home
  • Uncategorized
  • বাবা ও মা’র রিপোর্ট নেগেটিভ, রাজ্যে কোভিড-১৯ আক্রান্ত আড়াই বছরের শিশু বিএসএফ হাসপাতালে চিকিৎসাধীন
Image

বাবা ও মা’র রিপোর্ট নেগেটিভ, রাজ্যে কোভিড-১৯ আক্রান্ত আড়াই বছরের শিশু বিএসএফ হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রাজ্যে করোনা আক্রান্ত আড়াই বছরের শিশুকে বিএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আশ্চর্যের বিষয় হল, শিশুটির বাবা ও মা-র কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ বাবা ও মা-কে ছেড়ে ছোট্ট শিশুটির সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসা হচ্ছে৷ কারণ, তার বিশেষ যত্নের প্রয়োজন৷ তাই জিবি হাসপাতালে অন্যান্য করোনা আক্রান্তের সাথে তাকে রাখা হয়নি৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ৷ বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ওই শিশুর বাবা ও মায়ের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাই তাঁদের পুনরায় নমুনা পরীক্ষা করা হবে৷


গতকাল ত্রিপুরায় বিএসএফ পরিবারের ২২ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের মধ্যে ৩ শিশু ও এক জন মহিলা রয়েছেন৷ করোনা আক্রান্ত ওই ৩ শিশুর মধ্যে একজনের বয়স আড়াই বছর৷ আজ অতিরিক্ত মুখ্যসচিব বলেন, গতকালের করোনা আক্রান্তদের মধ্যে আড়াই বছরের শিশু রয়েছে৷ কিন্তু, বাবা ও মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁর বক্তব্য, সন্তান করোনা আক্রান্ত হয়েছেন, অথচ অভিভাবক সংক্রমিত হননি, তা কীভাবে সম্ভব এখনও স্পষ্ট হয়নি৷ তাই তাদের পুনরায় নমুনা পরীক্ষা করা হবে৷


এদিন তিনি বলেন, ওই শিশুটিকে বিএসএফ হাসপাতালে পৃথকভাবে রাখা হয়েছে৷ কারণ, তার বাড়তি যত্নের প্রয়োজন রয়েছে৷ তাঁর কথায়, জিবি হাসপাতালে কোভিড-১৯ কেন্দ্রে অন্যান্য করোনা আক্রান্ত রোগীদের সাথে ওই শিশুটিকে রাখা সম্ভব নয়৷ তাই বাড়তি সতর্কতা অবলম্বন করে বিএসএফ হাসপাতালে পৃথক কক্ষে তাকে রাখা হয়েছে৷ সেখানে চিকিৎসা চলছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে৷ কিন্তু, বিএসএফ পরিবারের ওই শিশুটি ভিন্ন অভিজ্ঞতার পরিচয় দিয়েছে৷ পাশাপাশি তার বাবা ও মা-র কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ হওয়া ব্যতিক্রমী ঘটনা বলেও মনে করা হচ্ছে৷


এদিকে, গতকাল ত্রিপুরায় নতুন করে ২২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল৷ তাঁদেরকেও আজ বৃহস্পতিবার আগরতলার জিবি হাসপাতালে আনা হয়েছে৷ তাঁরা সকলেই বিএসএফ পরিবারের সদস্য৷ তাঁদের মধ্যে তিন শিশু ও একজন মহিলা রয়েছেন৷ তাঁরা ধলাই জেলা সদর আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়নের মুখ্য কার্যালয়ে ছিলেন৷ আজ তিনটি অ্যাম্বুলেন্স ও বিএসএফএ-র দুটি গাড়িতে তাঁদের আগরতলায় আনা হয়েছে৷


প্রতিবারের মতোই আজ দুপুরে জওহরনগর থেকে তিনটি অ্যাম্বুলেন্স ও দুটি গাড়ি ২২ জন করোনা আক্রান্তকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ বিকেলের মধ্যেই তারা আগরতলায় পৌঁছে গিয়েছেন৷ তাঁদের জিবি হাসপাতালের কোভিড-১৯ কেন্দ্রে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে৷ তারা প্রত্যেকেই সুস্থ আছেন৷
বিএসএফ জওয়ানদের জন্য শালবাগানস্থিত তাদের নিজস্ব হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে৷ ভারত সরকার ওই হাসপাতালটিকেও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় উৎসর্গ করেছে৷ ফলে, ত্রিপুরায় এখন দুটি হাসপাতাল শুধুমাত্র কোভিড-১৯ চিকিৎসায় উৎসর্গ করা হয়েছে৷ ধারণা করা হচ্ছে, বিএসএফ-এর কয়েকজন আক্রান্ত জওয়ানকে ওই হাসপাতালে স্থানান্তর করা হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top