News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়ে রাজ্যের তিন জেলা ক্ষতিগ্রস্ত, গাছ পড়ে মৃত্যু মহিলার, আহত তিন জন
Image

ঝড়ে রাজ্যের তিন জেলা ক্ষতিগ্রস্ত, গাছ পড়ে মৃত্যু মহিলার, আহত তিন জন

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ মে৷৷ রাজ্যে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতি এবং সিপাহিজলা জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঝড়ের তাণ্ডবে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ আরও তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে৷ বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত৷ প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে৷ প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আপৎকালীন সাহায্যের উদ্যোগ নিয়েছে৷


বুধবার সকালে ত্রিপুরার বিভিন্ন স্থানে ঝড়ের তাণ্ডব শুরু হয়৷ সকাল থেকেই কালো মেঘে আকাশের মুখ ভার ছিল৷ হঠাৎ শুরু হয় ঝড়, সাথে বৃষ্টি৷ এদিন সকালে রাজধানী আগরতলা শহর এবং শহরতলি এলাকায়ও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে৷ ঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা, গোমতি এবং সিপাহিজলা জেলা৷ দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ, বিলোনিয়া ভারতচন্দ্র নগর, রাজনগর এবং জোলাইবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে৷ গোমতি জেলার কাকরাবন, মাতাবাড়ি, টেপানিয়া, অমরপুরে ঝড়ে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে৷ সিপাহিজলা জেলার কাঠালিয়া, সোনামুড়া এবং নলছর এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক৷


বিলোনিয়ার মতাই-এর হরিপুর এলাকায় ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙে পড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত মহিলার নাম জ্যোতিরানি দাস৷ প্রশাসনের তরফ থেকে মৃত মহিলার নিকট আত্মীয়কে আপাতত ৫০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷ তাছাড়া ঝড়ের তাণ্ডবে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর মিলেছে৷


এদিনের ঝড়ে দক্ষিণ জেলায় ৮টি বাড়ি সম্পূর্ণ, ১টি মারাত্মক এবং ২৪টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তেমনি সিপাহিজলা জেলায় ১টি বাড়ি সম্পূর্ণ, ২টি মারাত্মক এবং ১১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ গোমতি জেলায় সবচেয়ে বেশি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ওই জেলায় ৮টি বাড়ি সম্পূর্ণ, ১৬টি মারাত্মক এবং ১৪৯টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সবমিলিয়ে তিন জেলায় ৪২টি গ্রামে ঝড়ের ভয়ঙ্কর তাণ্ডব দেখা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top