News Flash

  • Home
  • Uncategorized
  • জুন ও জুলাইয়ে করোনার প্রকোপ সর্বোচ্চ স্তরে পৌঁছাবে ভারতে, আশঙ্কা এইমস অধিকর্তার
Image

জুন ও জুলাইয়ে করোনার প্রকোপ সর্বোচ্চ স্তরে পৌঁছাবে ভারতে, আশঙ্কা এইমস অধিকর্তার

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): করোনার প্রকোপে ভারত কি আমেরিকার প্রজায়ে পৌঁছতে চলেছে! এই আশঙ্কাই ফুটে উঠছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ সায়েন্সেসের (এইমস) অধিকর্তা রণদীপ গুলেরিয়ার কথায় । তিনি আশঙ্কা প্রকাশ করেছেন আগামী জুন ও জুলাইয়ে ভারতে  করোনার প্রকোপ সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ‘মডেলিং তথ্য ও যেভাবে (করোনা) কেসের সংখ্যা বাড়ছে, তাতে মনে হচ্ছে জুন ও জুলাইয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে অনেক বিষয় আছে। সময়ের সঙ্গে আমরা জানতে পারব যে সেগুলি কতটা কার্যকরী হয়েছে এবং লকডাউন বাড়ানোর প্রভাব কতটা পড়েছে।’

প্রসঙ্গত, কোনও প্রতিষেধক না থাকায় লকডাউনের মাধ্যমে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে চাইছে কেন্দ্র। সেজন্য গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন। কেন্দ্র দাবি করেছে, লকডাউনের কারণে দেশের করোনা পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে রয়েছে। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়েছে, লকডাউনের আগে দেশে ৩.৪ দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল। একটা সময় তা প্রায় ১২ দিনে হচ্ছিল। অন্যান্য উন্নতশীল দেশের থেকেও ভারতের করোনা পরিস্থিতি ঢের ভালো বলেও দাবি করেছে কেন্দ্র।

গত কয়েকদিনে আবার সংক্রমণের কিছুটা বেড়েছে। বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩,৫৬১। মৃত্যু হয়েছে ৮৯ জনের। যা যথেষ্ট চিন্তার বিষয় দেশবাসীর জন্য ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top