News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বিএসএফ জওয়ানরা কিভাবে আক্রান্ত, বিস্তারিত রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে বিএসএফ জওয়ানরা কিভাবে আক্রান্ত, বিস্তারিত রিপোর্ট চাইলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ ত্রিপুরায় বিএসএফ জওয়ানের করোনা আক্রান্তের ঘটনায় রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-কে সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে রিপোর্ট তলব করেছেন তিনি৷


সম্প্রতি ত্রিপুরা করোনা মুক্ত রাজ্য হিসেবে প্রশংসা কুঁড়িয়েছিল৷ একজন মহিলা ও এক টিএসআর জওয়ান করোনা আক্রান্ত হয়েছিলেন৷ চিকিৎসায় তাঁরা সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে ধারণা করা হচ্ছিল, হয়ত ত্রিপুরায় করোনা-র থাবা তেমন পড়বে না৷ কিন্তু গত তিন দিনে বিএসএফ-এর ২৭ জন জওয়ান আক্রান্তের ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলে দ্বিতীয় সবর্োচ্চ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে৷


বিএসএফ জওয়ানের করোনায় আক্রান্তের ঘটনায় প্রাথমিকভাবে ক্যাম্পের ভেতরেই সংক্রমণের যুক্তি তুলে ধরা হচ্ছে৷ জহরনগরস্থিত মুখ্য কার্যালয়েই প্রথম করোনা আক্রান্ত জওয়ান সংক্রমিত হয়েছেন বলে দাবি করা হচ্ছে৷ কিন্তু করিনা বিওপি-তে কাজে যোগ দেওয়ার পর সংক্রমণের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ফলে, এ-বিষয়ে স্পষ্ট রিপোর্ট খুবই জরুরি হয়ে পড়েছে৷


তাই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিএসএফ-এর কাছে রিপোর্ট চেয়েছেন৷ বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-র কাছে করোনা সংক্রমিত হওয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন তিনি৷ তাতে কোন জওয়ান কখন, কীভাবে, কোথায় এবং কখন সংক্রমিত হয়েছেন তা বিস্তারিত জানাতে বলা হয়েছে৷ সাতদিনের সময়সীমা বেঁধে দিয়ে ওই রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top