News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ফেরার জন্য বিদেশে আটকে পড়া ভারতীয়দের ভাড়া দিতে হবে
Image

দেশে ফেরার জন্য বিদেশে আটকে পড়া ভারতীয়দের ভাড়া দিতে হবে

নয়াদিল্লি, ৫ মে (হি.স.): বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরতে হলে বিমান ভাড়া দিতে হবে । মঙ্গলবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে এটা বাণিজ্যিক পরিষেবা। দেশে ফেরানোর জন্য কোষাগার থেকে টাকা দেওয়ার সুযোগ নেই।’

এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী জানান, আগামী ৭ মে থেকে উড়ান পরিষেবা শুরু করবে এয়ার ইন্ডিয়া। পরবর্তী সাতদিনে ১১ টি দেশ থেকে ৬৪ টি বিমান ছাড়বে। আরব আমিরশাহী থেকে ১০, ব্রিটেন থেকে সাত, মালয়েশিয়া থেকে সাত, আমেরিকা থেকে সাত, ফিলিপিন্স থেকে পাঁচ, বাংলাদেশ থেকে সাত, সিঙ্গাপুর থেকে পাঁচ, কুয়েত থেকে পাঁচ, সৌদি আরব থেকে পাঁচ, বাহারিন থেকে দুই এবং ওমান থেকে দুটি বিমানে করে ভারতীয়দের আনা হবে। তবে তাঁদের থেকে বিমানের ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। তিনি বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে এটা বাণিজ্যিক পরিষেবা। দেশে ফেরানোর জন্য কোষাগার থেকে টাকা দেওয়ার সুযোগ নেই।’

কত টাকা ভাড়া নেওয়া হবে, তার একটা হিসাবও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, শিকাগো-দিল্লির মত ১৫ ঘণ্টার বিমানের জন্য ১,০০,০০০ টাকার মতো ভাড়া পড়বে। ঢাকা থেকে দিল্লি আসার আড়াই ঘণ্টার বিমানে খরচ পড়বে ১২,০০০ টাকা। লন্ডন থেকে মুম্বই, আমদাবাদ, বেঙ্গালুরু, দিল্লিগামী ন’ঘণ্টা উড়ানের জন্য ৫০,০০০ টাকা ভাড়া লাগবে।

পাশাপাশি, যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা মেনে চলতে বলে জানিয়েছেন মন্ত্রী। সংশ্লিষ্ট দেশ থেকে বিমানে ওঠার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। শুধুমাত্র উপসর্গহীন যাত্রীদের বিমানে উঠতে দেওয়া হবে। ভারতে নামার পরও একদফায় তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে এবং ‘আরোগ্য সেতু’ অ্যাপে রেজিস্টার করতে হবে। একটি সেলফ-ডিক্ল্যারেশন ফর্ম ফিল-আপ করতে হবে।
বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছে, বিমানবন্দরে স্ক্রুটিনির পর যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর হাসপাতালে বা টাকার ভিত্তিতে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হবে। তা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top