News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ণ কংগ্রেস উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করল
Image

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বিগ্ণ কংগ্রেস উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা এক সঙ্গে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য কংগ্রেস৷ বাংলাদেশ থেকে এই ভাইরাস সংক্রমিত হয়ে এসেছে নাকি অন্যভাবে সংক্রমিত হয়েছে এনিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছে কংগ্রেস৷ সিবিআই না হয় অন্য কোন স্পেশাল তদন্তকারী টিম দিয়ে তদন্ত করার দাবিও জানিয়েছে কংগ্রেস৷


সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়ে পিসিসি সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস৷ তার মতে বাংলাদেশ থেকে সংক্রমিত না হলে এই ভাইরাস কোনও ভাবেই সংক্রমিত হত না৷ সরকারের নির্দেশ অনুযায়ী যদি ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করা থেকে তাহলে কিভাবে সংক্রমিত হয়েছে তা উচ্চ পর্র্যয়ের তদন্ত করে জনসমক্ষে আনার দাবি জানিয়েছেন তিনি৷ কারণ মানুষ আতঙ্কে রয়েছেন৷ পিযূষবাবু বলেন, গোটা বিশ্ব এখন আতঙ্কিত এই মারণব্যাধি ভাইরাসের জন্য৷ রাজ্যের প্রতিটি সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশি নাগরিকরা প্রবেশ করেছে, তাদের থেকে সংক্রমণের ঘটনা ঘটতে পারে৷ এক্ষেত্রে বিএসএফের কর্তব্যে গাফিলতির অভিয়োগ এনে তিনি বলেন, সম্প্রতি সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে৷ রাজ্য সরকারের উচিত দ্রুত সীমান্ত বাণিজ্য বন্ধ করে দেওয়ার৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী যেন নজর দেন৷


সীমান্তে জিরো পয়েন্টে থাকা জমিগুলিতে গিয়ে কৃষকরা তাদের ফসল তুলে আনতে পারবে৷ কিন্তু যে সময় দেওয়া হয়েছে তা আরও বাড়ানো যায় কিনা সেই বিষয়েও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷ সারা দেশে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রীদের বাড়ি ফেরানোর ব্যাপারে সরকার বাস, ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু তা আসতে হবে নিজ খরচে৷ পিযূষ বিশ্বাস এই সিদ্ধান্তের আরও একবার বিরোধীতা করে সর্ব ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তাদের ভাড়া দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ সেই সাথে তিনি করোনা মোকাবিলায় সরকারকে আরও পদক্ষেপ হাতে নেওয়া দাবি জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top