News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের আইসোলেশনে রাখা নিয়ে আমবাসায় হুলস্থুল
Image

করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের আইসোলেশনে রাখা নিয়ে আমবাসায় হুলস্থুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ করোনা আক্রান্ত-দের আইসোলেসনে রাখা নিয়ে হুলস্থুল বেঁধে গিয়েছিল আমবাসায়৷ ১২ জন করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের রাখার ধলাই জেলা সদর আমবাসায় চান্দ্রাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেকে প্রস্তুত করা হচ্ছিল৷ খবর পেয়ে স্থানীয় জনগণ প্রতিবাদ জানান এবং ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা আক্রান্তদের রাখা যাবে না বলে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাতে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং বিক্ষোভকারীদের বুঝিয়ে সেখান থেকে সরাতে সক্ষম হয়৷


গতকাল ১২ জন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাঁদের এখনও ধলাই জেলা আমবাসায় জহরনগরস্থিত বিএসএফ ১৩৮ নম্বর ব্যাটালিয়ানের ব্যারাকেই রাখা হয়েছে৷ তবে তাঁদের চান্দ্রাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাখার প্রস্তুতি নেয় প্রশাসন৷ সে মোতাবেক ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্যানিটাইজ করা সহ অন্যান্য পরিকাঠামোর উদ্যোগ নেওয়া হয়৷ আজ সকাল থেকেই ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র করোনা আক্রান্ত রোগী রাখার উপযোগী করে তোলা হচ্ছিল৷ কিন্তু স্থানীয় জনগণ এতে আপত্তি জানান৷


এদিন তাঁরা ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনা আক্রান্ত-দের রাখা যাবে না দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন৷ সংক্রমণ ছড়িয়ে পড়বে, এই ভয়ে তাঁরা বিক্ষোভ দেখান৷ এতে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছিল৷ খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ স্থানীয়দের বোঝানো হয়েছে, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত নিয়ম স্বাস্থ্যবিধি মেনেই করোনা আক্রান্তদের রাখা হবে এবং তাঁদের চিকিৎসা চলবে৷ এতে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই৷ পুলিশের দীর্ঘক্ষণ বোঝানোর পর স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন থামিয়ে দিয়ে নিজেদের বাড়ি ফিরে যান৷ পরে অবশ্য আক্রান্তদের আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে সোমবার সন্ধ্যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top