News Flash

  • Home
  • Uncategorized
  • পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুলাইয়ে কলেজগুলিতে বার্ষিক পরীক্ষা, পাশ-ফেল প্রথা নবম ও একাদশ শ্রেণিতে : শিক্ষামন্ত্রী
Image

পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুলাইয়ে কলেজগুলিতে বার্ষিক পরীক্ষা, পাশ-ফেল প্রথা নবম ও একাদশ শ্রেণিতে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ রাজ্যের ডিগ্রি ও ডিপ্লোমা কলেজগুলিতে বার্ষিক পরীক্ষা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে৷ তবে সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ করোনা উদ্ভূত পরিস্থিতি আগামী দিনগুলিতে বর্তমানের মতো স্বাভাবিক থাকলেই তা অনুষ্ঠিত হবে, জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, সরকারি বিদ্যালয়গুলিতে নবম ও একাদশ শ্রেণে পাশ-ফেল প্রথা অনুসরণ করা হবে৷


মন্ত্রী বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কন্েন্টালার ও অন্যান্যদের নিয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকেই কলেজগুলির পরীক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ক্ষেত্রে ডিপ্লোমা স্তরে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ ও ডিগ্রির ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষাগুলি জুলাইতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷
শিক্ষামন্ত্রীর বক্তব্য, ইউজিসি-র গাইডলাইন অনুসরণ করে এই সময় পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে৷ তার আগে মে মাসে আরও ব্যাপকভাবে অনলাইন ক্লাস নেওয়ার উপর জোর দেওয়া হবে৷ বলেন, আগামী জুনে কলেজগুলিতে ব্যাপকভাবে পঠন-পাঠন শুরু হবে৷ তবে সবকিছুই করোনা সংক্রান্ত পরিস্থিতির ওপর নির্ভর করবে, বলেন মন্ত্রী রতনলাল৷


মন্ত্রী রতনলাল নাথ জানান, করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে ত্রিপুরার বিদ্যালয়গুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছে৷ তবে নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রে পাশ-ফেল প্রথা অনুসরণ করা হবে৷ তাঁর কথায়, সিবিএসই-কে অনুসরণ করে ত্রিপুরায় এই ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তাঁর বক্তব্য, নবম শ্রেণির সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা আগেই অনুষ্ঠিত হয়েছে৷ একাদশ শ্রেণির যে বিষয়গুলির বার্ষিক পরীক্ষা নেওয়া যায়নি সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ষাণ্মাষিক পরীক্ষার নম্বর যাচাই করে ছাত্রছাত্রীদের মূল্যায়ণ করা হবে৷


এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয় অর্থাৎ এমবিবি বিশ্ববিদ্যালয়ে কর্মাস ও কেমিস্ট্রি (রসায়ন), এই দুটি বিষয়ে ইনটিগ্রেটেড মাস্টার ডিগ্রি কোর্স চালু করার জন্য উদ্যোগ নেওয়া হবে৷ এই বিষয়েও গতকালের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তাছাড়া কিছু কর্মসংস্থানমুখী কোর্সও এমবিবি বিশ্ববিদ্যালয়ে চালু করার জন্যও সরকার চিন্তাভাবনা করছে৷ তিনি বলেন, ডিপ্লোমা-ইন জিএসটি, ডিপ্লোমা-ইন রিটেল অ্যান্ড সোশাল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন ইনসিওরেন্স রিস্ক ম্যানেজমেন্ট, এই কোর্সগুলি চালু করার চিন্তাভাবনা রয়েছে৷ এই ডিপ্লোমা কোর্সগুলির প্রতিটিই ১ বছরের হবে৷ তাছাড়াও ডিপ্লোমা-ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের ১ বছরের কোর্সও এমবিবি বিশ্ববিদ্যালয়ে চালু করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, জানান শিক্ষামন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top