News Flash

  • Home
  • Uncategorized
  • হটস্পট থেকে আগত ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
Image

হটস্পট থেকে আগত ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ বহিঃরাজ্যের করোনা হটস্পট থেকে আগত ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাছাড়া ১১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আজ চুড়াইবাড়ি দিয়ে বহিঃরাজ্য থেকে মোট ৩৮২জন এসেছেন৷ আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, পণ্যবাহী গাড়ির চালক ও সহচালক ২৯৩জন, চিকিৎসা করে ফিরেছেন ৪৫জন এবং বহিঃরাজ্যে আটকে ছিলেন ৪৩জন আজ চুড়াইবাড়িতে এসেছেন৷

তাদের মধ্যে করোনা হটস্পট থেকে যারা এসেছেন এমন ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে৷ ওই ১১জন সহ ১১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
এদিকে, গতকাল ৭৪জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ২৩জনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদেরকে বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চুড়াইবাড়ি অসম- ত্রিপুরা সীমান্ত এলাকার আশেপাশে ৬৩৬জন কোয়ারেন্টাইনে থাকার মতো ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top