News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র থেকে সাইকেলে উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি ফিরতে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক
Image

মহারাষ্ট্র থেকে সাইকেলে উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি ফিরতে গিয়ে মৃত পরিযায়ী শ্রমিক

বারবানি ২ মে (হি. স.) : করোনা সংক্রমণ এড়াতে দেশ জুড়ে চলছে লকডাউন। বন্ধ যানবহন। এই পরিস্থিতি মহারাষ্ট্র থেকে সাইকেল চালিয়ে উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে ফিরেত গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের । শনিবার তাঁর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম তাবরেক আনসারি। দু’দিন আগে মুম্বই শহরতলির ভিওয়ান্ডি থেকে সাইকেলে গ্রামের বাড়ি মহারাজগঞ্জে পৌঁছানোর জন্য রওনা দিয়েছিলেন । মধ্যপ্রদেশের বারবনি অবধি ৩৫০কিমি পাড়ি দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার মৃত্যু হয়েছে তাঁর। তাবরেকের সঙ্গে আরও ১০ জন শ্রমিক গ্রামে ফিরতে রওয়ানা দিয়েছিলেন। এমনটাই পুলিশ সূত্রের খবর।

মৃতের সফরসঙ্গী রমেশ গৌর বলেছেন, “ভিওয়ান্ডির যে পাওয়ার লুম সংস্থায় আমরা কাজ করতাম, লকডাউনের প্রভাবে সকলকে চাকরি খোয়াতে হয়। ফলে গ্রামে ফেরা ছাড়া আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। তাই সাইকেলে চেপে বসি। আমাদের কাছে টাকা ও খাওয়ার কিছুই ছিল না। কিন্তু ৩৫০ কিমি গিয়েই শরীর খারাপ হয়ে যায় তাবরেকের। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।” পুলিশ সূত্রে খবর, অত্যাধিক পরিশ্রম, খালি পেট, ডি-হাইড্রেশন আর সানস্ট্রোক মৃত্যুর প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে। মৃতদেহে ময়না তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top