News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পুড়ল বসত বাড়ি
Image

নাশকতার আগুনে পুড়ল বসত বাড়ি

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ এপ্রিল৷৷ নাশকতার আগুনে পুড়ে ছাই একটি বসত বাড়ি৷ দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি৷ ঘটনা উত্তর জেলার চুড়াইবাড়ি থানা এলাকার লক্ষী নগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে৷ এই বাড়ির মালিক জয়নুল হোসেন এর মৃত্যু হয় কিছুদিন আগে৷ উনার স্ত্রী রিনা বেগম বাপের বাড়িতে তাই বাড়িতে কেউ নেই৷


এমত অবস্থায় তাদের বাড়িতে আজ আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষাধিক টাকা৷ পাশের বাড়ির এক মহিলা জানিয়েছেন রিনা বেগমের ঘরের শর্ট সার্কিটের কারণে আগুন লাগেনি কারণ তার ঘরের লাইন বন্ধ করে উনি নিজেই রেখেছিলেন৷ এটা নাশকতামূলক আগুন লাগানো হয়েছে৷ আগুন লাগার খবর পেয়ে প্রেমতলা দমকলকর্মীরা ছুটে আসেন ও পরবর্তীতে আগুন আয়ত্তে আনেন৷ কিন্তু আগুন নেভানোর আগেই আগেই সব পুড়ে ছাই হয়ে যায়৷ আপনার খবর পেয়ে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ৷


এদিকে দমকল কর্মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পূর্বে বসতঘরটি পুড়ে গেলেও সামনে থাকা একটি দোকানঘর বাঁচাতে সক্ষম হন৷


অপরদিকে রিনা বেগম নিজের ঘর নাশকতার আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে বাপের বাড়ি বাগন এলাকা থেকে খেরেং জুড়িস্থিত নিজ বাড়িতে ছুটে আসেন৷ বাড়িতে এসে কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, কেউ উনার ঘরে আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে৷ কিছুদিন পূর্বে উনার স্বামীকেও কে বা কারা হত্যা করেছিল বলেও উনার দাবি৷ একমাত্র ঘরের সরঞ্জাম সহ বসত ঘরটি পুড়ে যাওয়াতে রিনা বেগম দুটি মেয়ে সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েন৷ স্থানীয়দের দাবি অসহায় রিনা বেগমকে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ যেন একটু সাহায্য করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top