News Flash

  • Home
  • Uncategorized
  • দুঃস্থদের খাদ্য সামগ্রী বন্টনে বিজেপি বাধা দিচ্ছে, অভিযোগ সিপিএমের
Image

দুঃস্থদের খাদ্য সামগ্রী বন্টনে বিজেপি বাধা দিচ্ছে, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় একদিকে যখন গোটা দেশের সাথে রাজ্য সরকার তৎপর রয়েছে তখন বিরোধী দল সিপিএম অভিযোগ করেছে শাসক বিজেপি বৈষম্যমূলক আচরণ করছে৷ সিপিএম রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাশ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপি বিরোধী দল সিপিএম সহ অন্যান্য এনজিওর সাথে বৈষম্যমূলক আচরণ করছে৷

তিনি বলেন, বিরোধী দল সিপিএম করোনা প্রভাবিত রাজ্যের গরীব অংশের মানুষকে খাদ্য সমাগ্রী বন্টনের ক্ষেত্রে নানাবিধ বাধার সম্মুখিন হচ্ছে৷ বিশেষ করে চাল ক্রয়ের ক্ষেত্রে এফসিআই অধিক দাম রাখছে৷ যেখানে শাসক দল বিজেপি প্রতি কেজি চাল ১৩টাকা দরে ক্রয় করছে৷ সেখানে সিপিএম সহ অন্যান্য এনডিওগুলিকে ২২ টাকা প্রতি কেজি দরে ক্রয় করতে হচ্ছে৷ এই ব্যাপারে এফসিআই কর্তৃপক্ষও তেমন কোন সদুত্তর দিতে পারছে না৷


গৌতম দাশের আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় বিজেপির ক্যাডার বাহিনী সিপিএম কর্মী সমর্থকদের খাদ্য সামগ্রী বিলি বন্টনে বাধা দিয়ে চলেছে৷ বামুটিয়া, নড়সিংগড় ইত্যাদি জায়গায় আক্রান্ত হচ্ছে সিপিএম নেতৃত্ব৷


তিনি গতকাল অনুষ্ঠেয় সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, রাজ্যের জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতালগুলির ওপিডি চালু করে সেখানে করোনা টেস্টের ব্যবস্থা করার দাবী জানানো হয়েছে৷ সেই সাথে রাজ্যের গরীব অংশের মানুষকে সাড়ে সাত হাজার টাকা করে আগামী তিনমাস রাজ্য সরকার যাতে অনুদান দেয় এবং সেইসাথে সাত কেজি করে চাল, ডাল, আলু, পেঁয়াজ এবং ভোজ্য তেল যাতে সরবরাহ করা হয় সেই দাবীও জানানো হয়েছে গতকালের সর্বদলীয় বৈঠকে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top