News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : চুড়াইবাড়ি গেইটে চালকদের পরীক্ষা নিরীক্ষা হলেও গাড়ি সেনিটাইজেশনের ব্যবস্থা নেই
Image

করোনা : চুড়াইবাড়ি গেইটে চালকদের পরীক্ষা নিরীক্ষা হলেও গাড়ি সেনিটাইজেশনের ব্যবস্থা নেই

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩০ এপ্রিল ঃ ত্রিপুরার প্রবেশদ্বার চুরাইবাড়ি চেকপোস্ট মানেই রাজ্যের প্রধান সুরক্ষা কবজ৷ বর্তমান সময়ে করোনা ভাইরাস মোকাবিলায় চুরাইবাড়ি গেইটের কমপ্লেক্সে দিন রাত ২৪ ঘণ্টা পরীক্ষা করছেন স্বাস্থ্যকর্মীরা৷ এখানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুখের লালারস পরীক্ষা৷ যদি কোন ব্যক্তির মধ্যে লক্ষণ দেখা যায় তাহলে জহর নবোদয় বিদ্যালয়ে হোম কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে৷ প্রতিদিন শতশত লরি লাইন ধরে দাঁড়িয়ে থাকছে৷ চালক ও সহচালকদের স্বাস্থ্য পরীক্ষারগ পর ছাড়া হচ্ছে৷


কিন্তু এখানে কোন গাড়িই স্যানিটাইজেশন করা হচ্ছে না৷ তা ত্রিপুরার জন্য ঝঁুকির বিষয় বলা যেতে পারে৷ এ বিষয়ে রাজ্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে৷ তাছাড়া বহির্রাজ্য থেকে যারা আসছেন তাদের নাম লিপিবদ্ধ করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ চুরাইবাড়ি থানায় ধর্মনগর এসডিএম অফিসের তত্ত্বাবধানে একটি টিম বসেছে যারা বহির্রাজ্য থেকে আসছেন৷ তাদের নথিপত্র থেকে ফরম ফিলাপ করা হচ্ছে৷ অপরদিকে চেন্নাই থেকে আগত অ্যাম্বুলেন্স ড্রাইভার চুরাইবাড়ি থানায় এসেছে৷

থানার বড় বাবুর রুমের চেয়ারেও বসছে৷ এমতাবস্থায় পুলিশ মহলে আতঙ্ক দেখা দিয়েছে৷ কড়া সতর্কতা থাকলেও কিছু কিছু জায়গায় এখনও টিলেমি রয়ে গেছে৷ যে জায়গায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নাম লিপিবদ্ধ করা হয় সেই জায়গায় দূরত্ব বজায় রাখা হচ্ছে না৷ রাজ্য সরকার ত্রিপুরার প্রবেশদ্বারকে নিয়ে বিশেষ পরিকল্পনা করুক নইলে কোনওভাবেই করোনার ঝঁুকি এড়ানো যাবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top