News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলে করোনা-র বংশ চিহ্ণিত হয়নি এখনও
Image

উত্তর-পূর্বাঞ্চলে করোনা-র বংশ চিহ্ণিত হয়নি এখনও

আগরতলা, ২৯ এপ্রিল (হি.স.): ৷৷ ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের করোনা আক্রান্ত রাজ্যগুলি এই ভাইরাসের বংশ এখনও চিহ্ণিত করতে পারেনি৷ লকডাউন সমাপ্ত হওয়ার পর তা সম্ভব হবে৷ করোনা আক্রান্তের নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে৷ লকডাউন সমাপ্ত হওয়ার পর সেই সব নমুনা এনআইবি পুণেতে পাঠানো হবে৷ তার পর উত্তর-পূর্বাঞ্চলে করোনা সংক্রমনের বংশ পরিচয় মিলবে৷ শুধু তা-ই নয়, এই ভাইরাসের শ্রেণি বিন্যাসও খুঁজে বের করা হবে৷


সম্প্রতি, পশ্চিমবঙ্গের কল্যানীস্থিত এনআইবিএমজি করোনা ভাইরাসের ১১টি বংশের ৩৫টি বিন্যাস চিহ্ণিত করেছে৷ তাতে সবচেয়ে দ্রুত বিস্তার করছে করোনা-র ‘২ত্থ’ যার উৎপত্তি ইউরোপ ইরানে৷ এনআইবিএমজি ৫৫টি দেশের ৩,৬৩৬টি নমুনার গবেষণা করেছে৷ তাতে, ৫৫ শতাংশ করোনা-র ‘২ত্থ’ বংশের ভাইরাস হিসেবে চিহ্ণিত হয়েছে৷ তবে, ভারতে করোনা-র প্রথম আক্রান্ত ভাইরাসের ‘ঞ্জ ন্ঠাদ্মত্র’ বংশের ছিলঊ যার উৎপত্তি ছিল চিন৷


ত্রিপুরার বরিষ্ঠ মাইক্রোবায়োলজিস্ট বলেন, করোনা-র বংশ পরিচয় খুঁজে বের করবে এনআইবি পুণে৷ লকডাউন সমাপ্ত হলে সংগৃহীত নমুনা সেখানে পাঠানো হবে এবং করোনা-র বংশ পরিচয় খুঁজে বের করার সাথে বিন্যাস নিয়েও গবেষণা করবে এনআইবি পুণে৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের করোনা আক্রান্তদের নমুনা সংগ্রহ করে সুরক্ষিতভাবে রাখা হয়েছে৷ এনআইবি-র নির্দেশিকা মেনে বিশেষ ফ্রিজে যার তাপমাত্রা মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াস, সেখানে ওই নমুনা রাখা হয়েছে৷ তাঁর বক্তব্য, এনআইবি প্রটোকল অনুসারে ওই তাপমাত্রায় ভাইরাসে কোনও প্রভাব পড়বে না এবং ভাইরাস অনেকদিন জীবিত থাকবে৷ তাঁর দাবি, উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্য এই পন্থা অবলম্বন করেছে৷ কারণ, এছাড়া অন্য কোনও উপায় নেই৷


তাঁর কথায়, ভবিষ্যতে করোনা-র সঠিক চিকিৎসায় এবং রোগ নিরাময়ে ভাইরাসের বংশ পরিচয় ও বিন্যাস খুঁজে বের করা খুবই জরুরি৷ কারণ, উত্তর-পূর্বাঞ্চলে ওই মারণ ব্যাধি কতটা মারাত্মক তা জানার প্রয়োজনীয়তা উড়িয়ে দেওয়া যায় না৷ গোটা দেশেই ওই কাজ জোর কদমে চলছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top