News Flash

  • Home
  • Uncategorized
  • চিদম্বরমের কাছে টিউশন নিক রাহুল, কটাক্ষ প্রকাশের
Image

চিদম্বরমের কাছে টিউশন নিক রাহুল, কটাক্ষ প্রকাশের

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি. স.) :  ব্যাংকের ঋণ খেলাপিদের প্রসঙ্গে পাল্টা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর।ঋণ মকুব করা ও ঋণের রাইট অফের মধ্যে ফারাক বুঝতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এর কাছে টিউশন নেওয়া উচিত রাহুল গান্ধী বলে দাবি করেছেন তিনি।

বুধবার নিজের টুইট বার্তায় প্রকাশ জাভরেকর লিখেছেন, ৬৮ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দেওয়ার যে অভিযোগ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করেছেন, তা পুরোপুরি অসত্য।  কারও এক পয়সাও ঋণ মকুব করা হয়নি। ঋণের রাইট অফ করা মানে ঋণ মকুব নয়।

আমানতকারীদের কাছে ব্যাংকের আসল ছবিটি তুলে ধরার জন্যই রাইট অফ করা হয়েছে।এতে করে ঋণ আদায়ের থেকে কোনমতেই পিছুপা হবে না ব্যাংক। নীরব মোদীর সম্পত্তি প্রথমে বাজেয়াপ্ত এবং পরে নিলাম করা হয়। সেটি গোটা দেশবাসী দেখেছে। একইভাবে বিজয় মল্যের কাছেও আর কোন উপায় নেই। হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top