News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের কাছাকছি পৌঁছল
Image

করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের কাছাকছি পৌঁছল

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (হি. স) :  দেশজুড়ে করোনা তার মারণ দৌরাত্ম্য জারি রেখেছে। আক্রান্তের সংখ্যা ৩২ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১০০৮। বুধবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে আক্রান্তদের মধ্যে ১১১ জন বিদেশি নাগরিক রয়েছে। ভাল খবর এই যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে ৭৭৯৭। 

দেশে করোনায় সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, উত্তর প্রদেশ এবং দিল্লির। সংক্রমনের কেন্দ্রে পরিণত হওয়া মহারাষ্ট্রে বিগত ২৪ ঘন্টায় ৩১ জন প্রাণ হারিয়েছে। সবমিলিয়ে এখনো পর্যন্ত এই রাজ্যে ৪০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৯ হাজার।দেশে পুদুচেরী, অরুণাচল প্রদেশ, মিজোরাম গোয়া, ত্রিপুরা থেকে বিগত কয়েক দিনে নতুন করে আক্রান্ত হওয়ার কোন খবর নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top