News Flash

  • Home
  • Uncategorized
  • শিল্প তালুক বোধজংনগরে শুরু যানবাহনের সেনিটাইজেশন
Image

শিল্প তালুক বোধজংনগরে শুরু যানবাহনের সেনিটাইজেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ শিল্প নগরী বোধজংনগরে বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী লরি ও যান বাহনগুলিকে সেনিটাইজেশনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ত্রিপুরা করোনামুক্ত হলেও বহিরাজ্য থেকে আসা পণ্যবাহী গাড়িগুলি জীবাণু বহন করে নিয়ে আসতে পারে৷ সে জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরামর্শে আগরতলা পুর নিগম বোধজংনগর শিল্পনগরীর দুই নম্বর গেইটে জীবাণুনাশক ইউনিট গড়ে তোলা হয়েছে৷ টানেলের মধ্যে দিয়ে গাড়ি গেলে পুরো গাড়ি জীবাণুমুক্ত হবে৷ অদূর ভবিষ্যতে আখাউড়া চেকটোস্টেও এধরনের একটি ইউনিট বসানোর চিন্তাধারা রয়েছে৷


করোনা মোকাবেলায় সর্বদা সচেতন আর.কে নগরস্থিত টি.এস.আর দ্বিতীয় বাহিনী৷ রাজধানী আগরতলা শহর সহ টার পার্শবর্তি বাজার গুলিতে ক্রেতা বিক্রেতাদের ভিড় সামাল দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আর.কে নগরস্থিত টি.এস.আর দ্বিতীয় বাহিনীর জওয়ানরা৷ পাশাপাশি বিভিন্ন থানা গুলিতেও পুলিশের সাথে মিলে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে আর.কে নগরস্থিত টি.এস.আর দ্বিতীয় বাহিনী জওয়ানরা৷ এতে করে টি.এস.আর জওয়ানদের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থেকে যায়৷ তাই এইবার আর.কে নগরস্থিত টি.এস.আর দ্বিতীয় বাহিনীর উদ্যোগে বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ জওয়ানরা বিভিন্ন জায়গা থেকে ডিউটি শেষে যখন আর.কে নগরস্থিত ক্যাম্পে ফিরে যাবে তখন তারা যেন সেনিটাইজ হতে পারে টার জন্য এই ব্যবস্থা করা হয়েছে৷


সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে এই ব্যবস্থা করা হয়েছে৷ বাহিনীর নায়েক সুবেদার জওহর লাল দাস জানান কোন জওয়ান ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথে যেন তার পায়ে থাকা শো জীবাণু মুক্ত করতে পারে তার জন্য একটি ট্রে-এর মধ্যে জীবাণু নাশক ঔষধ রাখা হয়েছে৷ পায়ের শো জীবাণু মুক্ত করার পর ভালো করে যেন হাত পরিষ্কার করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে৷ এতে হাতের ব্যবহার করতে হবে না৷ সবশেষে জওয়ানরা যেন শরীর জীবাণু মুক্ত করতে পারে তার জন্য বসানো হয়েছে সেনিটাইজার মেশিন৷ এই মেশিনের অভ্যন্তর জীবাণু নাশক ঔষধ স্প্রে করা হয়৷ ফলে তার ভিতর দিয়ে গেলে জীবাণু মুক্ত হওয়া যায়৷ তিনি আরও জানান এই ব্যবস্থা করার জন্য বাহিনীর তেমন বেশি অর্থ ব্যয় হয়নি৷ কারন বাহিনীর কাছে বেশিরভাগ সামগ্রী মজুত ছিল৷ আর টেকনিসিয়ানও বাহিনির মধ্যে রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top