News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে আটকে থাকা মানুষদের রাজ্যে ফেরাতে প্রোটোকল অর্ডর জারি
Image

বহিঃরাজ্যে আটকে থাকা মানুষদের রাজ্যে ফেরাতে প্রোটোকল অর্ডর জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনজনিত কারণে যারা বহির্রাজ্যে আটকে রয়েছেন তাদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রে রাজ্য সরকার আজ নির্দিষ্ট প্রোটোকল অর্ডার ইস্যু করেছে৷ আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ (স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ সংবাদ জানান৷


তিনি জানান, প্রোটোকল অর্ডার অনুযায়ী রেড জোন বা হটস্পট এলাকা থেকে রাজ্যে ফিরলে তাদের সমস্ত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রত্যেককেই উত্তর ত্রিপুরা জেলার ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হবে৷ তাদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে৷ যদি নমুনা পরীক্ষায় সবারই নেগেটিভ আসে তাহলে তাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হবে৷ আর যদি নমুনা পরীক্ষায় কারোর পজেটিভ আসে তাহলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে৷ তিনি আরও জানান, যারা নন হটস্পট এলাকা থেকে ফিরবেন তাদের থার্মাল স্ক্রিনিং করা হবে এবং রেনডেমলি কিছু নমুনা পরীক্ষা করা হবে৷


অতিরিক্ত মুখ্যসচিব আরও জানান, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ শেষ ২৪ ঘন্টায় মোট ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৫০ জনেরই নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে৷ সাংবাদিকদের এক প্রশের উত্তরে তিনি জানান, বাংলাদেশ থেকে যাতে কেউ রাজ্যে প্রবেশ না করতে পারে তারজন্য সীমান্ত সীল করে দেওয়া হয়েছে৷ এরপরেও সীমান্ত গ্রামে কোনও বাংলাদেশী এসে থাকলে তা সাথে সাথেই প্রশাসনের নজরে নেওয়ার জন্য গ্রামবাসীদের প্রতি অতিরিক্ত মুখ্যসচিব আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top