News Flash

  • Home
  • Uncategorized
  • লকআপে অভিযুক্তের শরীরে করোনা, কোয়ারেন্টাইনে ২৬ পুলিশকর্মী
Image

লকআপে অভিযুক্তের শরীরে করোনা, কোয়ারেন্টাইনে ২৬ পুলিশকর্মী

মুম্বই, ২৯ এপ্রিল (হি. স.) :   মহারাষ্ট্রের ঔরঙ্গবাদ জেলার সিটি চক থানার লকআপে থাকা এক অভিযুক্তের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। বুধবার তার লালারসের রিপোর্ট এসেছে।সেখানে করোনা পজিটিভ ধরা পড়েছে ওই অভিযুক্তের।তার সংস্পর্শে আসা ২৬ পুলিশকর্মীকে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ২৬ পুলিশকর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে যে তাদের রিপোর্ট নেগেটিভ আসবে। চার দিন আগে চেলিপুরা থেকে নিষিদ্ধ মাদক বিক্রি করার অপরাধে চার জনকে গ্রেফতার করে এই থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তার সঙ্গে থাকা বাকি তিনজনের ও লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top