News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনের সমস্ত নিয়ম মেনে বিয়ে সারলেন উদয়পুরের বরবধূ
Image

লকডাউনের সমস্ত নিয়ম মেনে বিয়ে সারলেন উদয়পুরের বরবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ লকডাউন-এ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে বিয়ে সারলেন উদয়পুরের বাসিন্দা বিজয়কৃষ্ণ সূত্রধরের ছেলে সানি সূত্রধর৷ দিল্লিতে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানি সামাজিক রীতি মেনে রবিবার গাঁটছড়া বেঁধেছেন উদয়পুরের শুভ্রা শীলের সাথে৷ শুভ্রা দিল্লিতে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কর্মরত৷ সমস্ত নিয়ম মেনে সরকারি অনুমতি নিয়ে বিয়ের পর্ব সম্পন্ন হয়েছে তাঁদের৷


এ-বিষয়ে সানি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে ভাবিনি বিয়ে এভাবে সারতে হবে৷ তবে আমরা সকলেই ভীষণ খুশি৷ বিয়ের জন্য সরকারি অনুমতি সম্পর্কে সানি বলেন, গোমতির জেলাশাসকের কাছে বিয়ের অনুষ্ঠানের অনুমতি চেয়েছিলাম৷ লকডাউনের শর্ত রেখে অনুমতি দিয়েছেন উদয়পুর মহকুমাশাসক৷ তাঁর কথায়, সামাজিক দূরত্ব বজায়, মাস্ক পরা, সবর্োচ্চ ২০ জনের উপস্থিতি এবং গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে চালক সহ একজন, ওইসব নিয়ম পালন করেছি আমরা৷ তিনি বলেন, বিয়েতে কেনাকাটায় ভীষণ অসুবিধা হয়েছে৷ তাছাড়া, মহা ধূমধামে বিয়ের আয়োজন করা সম্ভব হয়নি৷


শুধু তা-ই নয়, দুই পরিবারের কয়েকজন সদস্য তাঁদের বিয়েতে অংশ নিয়েছেন৷ সানির কথায়, লকডাউন সমাপ্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের অনুষ্ঠানের আয়োজন করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top