News Flash

  • Home
  • Uncategorized
  • আন্ত:রাজ্য যাতায়াতে ছাড়, ফিরছেন আটকে পড়া ত্রিপুরার নাগরিকরা, রাখা হবে কোয়ারেন্টাইনে : অতিরিক্ত মুখ্যসচিব
Image

আন্ত:রাজ্য যাতায়াতে ছাড়, ফিরছেন আটকে পড়া ত্রিপুরার নাগরিকরা, রাখা হবে কোয়ারেন্টাইনে : অতিরিক্ত মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় লকডাউন-এ ত্রিপুরার অনেক নাগরিক বহির্রাজ্যে আটকে পড়েছেন৷ তাদের ত্রিপুরায় ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ-ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমতিতে আন্ত:রাজ্য যাতায়াত শুরু হয়েছে৷ তবে, রাজ্য সরকার এবং আটকে পরা নাগরিকদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে এবং শর্ত মেনে তাদের ত্রিপুরায় আসতে দেওয়া হবে৷


ত্রিপুরায় ফিরে আসার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ এই তথ্য দিয়ে বলেন, গতকাল বহির্রাজ্য থেকে ১৬৭ জন ত্রিপুরায় ফিরেছেন৷ তাদের বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ তাদের মধ্যে করোনা সংক্রমনের কোন লক্ষণ রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে৷ তাঁর কথায়, করোনা স্পর্শকাতর এলাকা থেকে যারা আসবেন তাদের নমুনা সংগ্রহ করা হবে৷ সাথে তাদের হাতে কোয়ারেন্টাইন স্ট্যাম্প লাগানো হবে৷
এদিন তিনি বলেন, ত্রিপুরার প্রচুর নাগরিক বহির্রাজ্যে আটকা পড়েছেন৷

তারা অনেকেই ত্রিপুরা সরকারের সাথে যোগাযোগ করছেন৷ সে মোতাবেক কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনায় আন্ত:রাজ্য যাতায়াতে অনুমতি মিলেছে৷ তাঁর কথায়, রাজ্য সরকারগুলি-কে অনুরোধ জানানো হবে, ত্রিপুরার নাগরিকদের ফিরে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়া হোক৷ তবে, ত্রিপুরার ওই নাগরিকদের সরকারি নিয়ম এবং শর্ত মানতে হবে৷ তিনি বলেন, যারা করোনা স্পর্শকাতর স্থান থেকে আসবেন তাদের পরীক্ষা করে কোয়ারেন্টাইন করা হবে৷ বাকিদের শুধু ১৪ দিন কোয়ারেন্টাইন থাকবে হবে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার নাগরিক-রা এখন নিজেদের টাকায় গাড়ি ভাড়া করে ফিরছেন৷ তবে, সরকারি খরচে তাদের নিয়ে আসার বিষয়ে চিন্তাভাবনা চলছে৷ তাঁর মতে, বিমান রেল বন্ধ তাই সকলের সড়ক পথেই ফিরতে হবে৷ এ-ক্ষেত্রে তাদের চূড়াইবাড়িতে পরীক্ষা করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top