News Flash

  • Home
  • Uncategorized
  • যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কলমচৌরায়
Image

যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কলমচৌরায়

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২৬ এপ্রিল৷৷ বাড়ি থেকে বেরিয়ে জুম ক্ষেতে গিয়ে গাছের ডালে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দক্ষিণ কলমচৌড়া গ্রামের ঐক্কামুড়া এলাকায়৷ নিহত যুবকের নাম সুশান্ত সরকার (২৫)৷


জানা গিয়েছে এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ বাবা ও ছেলে দুজনে জুম চাষ করার জন্য জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়৷ সেই মোতাবেক ছেলে সুশান্ত প্রথমে রওয়ানা দেয়৷ কিছুক্ষণ পর বাবা জঙ্গলে যায়৷ বাবা জঙ্গলে গিয়ে দেখতে পায় ছেলের মৃতদেহ গাছের ডালে ঝুলে রয়েছে৷ তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে যায়৷ খবর দেওয়া থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ জানা গিয়েছে, নিহত যুবক মানসিক ভাবে রোগগ্রস্ত ছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top