News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ম মেনে অক্ষয় তৃতীয়া পালিত
Image

নিয়ম মেনে অক্ষয় তৃতীয়া পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল৷৷ অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি৷ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি হল অক্ষয় তৃতীয়া৷ অক্ষয় শব্দের অর্থ হল, যা ক্ষয়প্রাপ্ত হয় না৷ বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনও শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে৷ যদি ভাল কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূণ্য৷


যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয়৷ তাই শাস্ত্রের নির্দেশ, এ দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত৷ কোনও খারাপ কাজ, কোনও কটু কথা যেন মুখ থেকে না বের হয়৷ কোনও কারণে যেন কারও ক্ষতি না হয়৷ পূজা, ধ্যান, দান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত৷ যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্ক ভাবে৷ ব্যবসায়ীদের গণেশ পুজো বা নতুন খাতা৷


বাঙালি ব্যবসায়ীদের একটি অংশ অক্ষয় তৃতীয়াকে বেছে নিলেন পয়লা বৈশাখের বিকল্প হিসাবে৷ ক্রমশ সেই বিকল্প তিথি পেয়ে গেল আরও এক বাণিজ্যিক উৎসব মরসুমের তকমা৷ দোকানে হালখাতার উৎসবের পাশাপাশি ক্রেতাদের নানা রকম উপহার, অলঙ্কার ব্যবসায় নানা ‘অফার’, ছাড়৷ কিন্তু এই বছর করোনার কারণে চলছে লক ডাউন৷ আর লক ডাউনে আরোপ করা হয়েছে বিশেষ বিধি নিষেধ৷ বন্ধ মন্দিরের দরজা৷ তাই এবারের অক্ষয় তৃতীয়া পালন একটু ভিন্ন আঙ্গিকে৷ সামজিক দূরত্ব বজায় রেখে মন্দিরের বাইরে পুজো দিয়ে হাল খাতার যাত্রা করা৷ রাজধানীর লক্ষ্মিনারায়ণ বাড়ির সামনে এই দৃশ্য পরিলক্ষিত হয়৷ ভগবান শ্রী কৃষ্ণের পূজা করা হয়৷ একই সঙ্গে জগন্নাথের স্নান যাত্রা শুরু হয়৷ দিনটি ভাল৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে সমস্ত নিয়ম মেনে এই অক্ষয় তৃতীয়ার কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান এক পুরোহিত৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top