News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুর একাধিক শহরে কঠোর হচ্ছে লকডাউন, কেনাকাটার ধূমে বাড়ছে করোনা আতঙ্ক

তামিলনাড়ুর একাধিক শহরে কঠোর হচ্ছে লকডাউন, কেনাকাটার ধূমে বাড়ছে করোনা আতঙ্ক

চেন্নাই,  ২৫ এপ্রিল (হি. স.): করোনা মোকাবিলায় চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক শহরে রবিবার থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। চলবে চারদিন। যার জেরে কেনাকাটার ধুম পড়েছে সেখানে। মুদির দোকান ও সবজি বাজারে ভিড় করেছেন হাজার হাজার বাসিন্দা।  এত লোক এক জায়গায় ভিড় করায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। যার জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত এই পরিস্থিতি বাড়িয়ে তুলছে সেই আশঙ্কাই ।

ভারতে যে রাজ্যগুলিতে সবচেয়ে বেশি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, তার অন্যতম তামিলনাড়ু। শুক্রবার পর্যন্ত কেবল চেন্নাইতেই ওই রোগে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। কোয়েমবত্তুরে ১৩৪ জন এবং তিরুপুরে ১০ জন ওই রোগে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় করোনা মোকাবিলায় চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক শহরে রবিবার সকাল ছ’টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। চলবে চারদিন। চেন্নাই বাদে মাদুরাই ও কোয়েমবত্তুরেও চারদিন সব বন্ধ থাকবে। সালেম ও তিরুপুর নামে দু’টি ছোট শহরে লকডাউন জারি থাকবে তিনদিন। এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকেই চেন্নাইয়ের শাকসবজির বাজার ও মুদির দোকানে ভিড় করেছেন হাজার হাজার বাসিন্দা। লকডাউনের আতঙ্কে আগেভাগে কেনাকাটা সেরে রাখতে চাইছেন। এত লোক এক জায়গায় ভিড় করায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। যার জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত এই পরিস্থিতি বাড়িয়ে তুলছে সেই আশঙ্কাই ।

গত শুক্রবার চেন্নাই সহ পাঁচ শহরে কঠোর লকডাউনের কথা ঘোষণা করা হয়। এর আগে মুদির দোকানগুলিকে সকাল ছ’টা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার থেকে সব দোকান বন্ধ থাকবে। যদিও হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও ওষুধের দোকানগুলিকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। এছাড়া এটিএম এবং সরকার পরিচালিত আন্না ক্যান্টিনও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top