News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়োজনীয় পণ্য বিক্রয় করতে পারবে ই-কমার্স সংস্থাগুলি, জানিয়ে দিল কেন্দ্র
Image

প্রয়োজনীয় পণ্য বিক্রয় করতে পারবে ই-কমার্স সংস্থাগুলি, জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.) : শনিবার থেকে দেশের বেশকিছু জায়গায় আংশিক শিথিল হচ্ছে লকডাউন। গ্রিন জোন এলাকাগুলিকে ধীরে ধীরে অপরিহার্য নয় এমন পণ্য বিক্রির দোকানগুলি খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এখনই ই-কর্মাস পদ্ধতি চালু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যগুলির ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে।

শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেয় যে এখনই ই-কমার্স পদ্ধতি চালু করা যাবে না। বিশেষ করে অপরিহার্য নয় এমন জিনিসগুলি এই লকডাউনে ডেলিভারির ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া যাবে না। তবে শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যগুলির ক্ষেত্রে এই অনুমতি দেওয়া হবে। যদিও শুক্রবার রাতেই স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছিল যে গ্রামাঞ্চল এবং কনটেনমেন্ট জোনগুলিতে অ-প্রয়োজনীয় জিনিসগুলি দোকান এবার খোলা যেতে পারে। ফলে এই খুচরো ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে পরবর্তীকালে চালু হতে পারে এলাকাভিত্তিক ডেলিভারি ব্যবস্থা। কিন্তু এই ব্যাপারে এখনই চুড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top