News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রাজ্যে রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা শুরু
Image

করোনা রাজ্যে রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ ত্রিপুরায় করোনা স্পর্শকাতর এলাকায় আজ রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা হয়েছে৷ উদয়পুর, সাতনালা এবং দামছড়া থেকে প্রায় ৬০০ নমুনা সংগ্রহ করা হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, ত্রিপুরায় করোনা আক্রান্ত দ্বিতীয় রোগী সুস্থ হয়ে উঠছেন৷ আজ তার রিপোর্ট নেগেটিভ এসেছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্ত রোগী উদয়পুরের বাসিন্দা এবং দ্বিতীয় রোগী টিএসআর জওয়ান সাতনালা এবং দামছড়া ক্যাম্পে গিয়েছিলেন৷ তাই ওই তিনটি স্থানকে ত্রিপুরায় করোনা স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ করোনা আক্রান্ত রোগী যেখানে ছিলেন তার ১ কিমি-এর মধ্যে সকলের রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করা হবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় ৩,৮৪০টি রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট এসেছে৷ তার মধ্যে ৩,৭০০টি কিট বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, সারা ত্রিপুরায় ১৫০টি নমুনা সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে৷ তাতে, ল্যাব টেকনিশিয়ান এবং মেডিক্যাল অফিসার সহ ৩৩০ জন স্বাস্থ্যকর্মীর নিযুক্তি হয়েছে৷ তাঁর দাবি, ওই স্বাস্থ্য কর্মীরাই রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা করবেন৷


এদিন তিনি আরও জানান, ত্রিপুরায় আশাকর্মীরা গত ১০ দিনে ৩,২০০ জন ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত রোগী চিহ্ণিত করেছেন৷ তাঁদের সকলের পরীক্ষা করা হবে৷ শিক্ষামন্ত্রী বলেন, আজ থেকে রেপিড অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে পরীক্ষা শুরু হয়েছে৷ উদয়পুর, সাতনালা এবং দামছড়া করোনা স্পর্শকাতর এলাকায় ওই কিট দিয়ে ৬০০ জনের পরীক্ষা করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top