News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাস্থ্য দপ্তরে আর্থিক অনিয়ম, আধিকারীকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ সুদীপ রায় বর্মনের
Image

স্বাস্থ্য দপ্তরে আর্থিক অনিয়ম, আধিকারীকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ সুদীপ রায় বর্মনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরে টেস্টিং কিট এবং সেনিটাইজার ক্রয়ে আধিকারীকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন৷ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এমন সংস্থাকে বরাত দিয়ে লক্ষ লক্ষ টাকার অনিয়ম হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুদীপবাবু অভিযোগ করেছেন৷ এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷


করোনা মোকাবিলায় গোটা বিশ্বের সাথে সারা দেশ কঠিন লড়াইয়ের মুখোমুখি হয়েছে৷ এমনই ভয়ঙ্কর পরিস্থিতিতে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ মহতি কাজকে কলঙ্কিত করেছে বলে মনে করা হচ্ছে৷ তবে, এই অভিযোগের পাল্টা সরকারী বক্তব্য জানা যায়নি৷

দীপ বর্মন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আর্থিক অনিয়ম নিয়ে বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন৷ চিঠি মোতাবেক জানা গিয়েছে, করোনা মোকাবিলায় সেনিটাইজার এবং টেস্টিং কিট সরবরাহ করার জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সংস্থার ট্রেড লাইসেন্সের মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে৷ তারপরও মায়াঙ্ক টেকনোক্রেসি নামক এই সংস্থাটি সেনিটাইজার সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করেছে৷ সুদীপ রায় বর্মন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে আরও বলেছেন, স্বাস্থ্য দপ্তরের কিছু আধিকারীক কিছু ব্যবসায়ীর সাথে হাত মিলিয়েছে৷

আর্থিক লেনদেনের ভিত্তিতে অধিক মূল্যে সেনিটাইজার ক্রয় করছে ওইসব আধিকারীকরা৷ এছাড়াও আরও কিছু অনিয়মের কথা মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে অবহিত করেছেন৷ যেহেতু মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বাস্থ্য দপ্তরেরও দায়িত্বে রয়েছেন তাই তিনি যাতে এইসব বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে এই কঠিন পরিস্থিতিতে দুর্নীতিগ্রস্থ আধিকারীকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, এই দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top