News Flash

  • Home
  • Uncategorized
  • গামছা দিয়ে মাস্ক পড়ে জনগণকে সচেতন হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর
Image

গামছা দিয়ে মাস্ক পড়ে জনগণকে সচেতন হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভিডিও কনফারেন্সে মাধ্যমে পঞ্চায়েত প্রধানদের সাথে কথোপকথনের সময় মুখ এবং নাক ঢাকতে গামছার ব্যবহার করেছেন।  প্রধানমন্ত্রী নিজে গামছা দিয়ে মাস্ক পরে জনগণের কাছে আবেদন করছেন যাতে তারাও মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে।

প্রধানমন্ত্রীর এই গামছা দিয়ে মাস্ক ব্যবহার করে  জনগণকে একটি বার্তা দিয়েছে, যে মাক্স ব্যবহারে মানুষের সচেতন হওয়া উচিত এবং এই পদ্ধতিতেও মাক্স বানিয়ে পড়া যেতে পারে।

 শুক্রবার প্রধানমন্ত্রী যে গামছা  দিয়ে মুখ ও নাক ঢেকেছিলেন সেটি হলুদ এবং সবুজ রং দিয়ে নকশা করা ছিল। যদিও, পরে তিনি পঞ্চায়েত প্রধানদের সাথে কথোপকথনের সময় মুখ থেকে  মাস্ক সরিয়ে দেন। এর আগেও প্রধানমন্ত্রীকে অনেকবার গামছা মাস্ক হিসাবে ব্যবহার করতে দেখা গেছে।

১৪ এপ্রিল লকডাউনের প্রথম পর্বের শেষ দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়, তিনি একটি সাদা, কালো এবং লাল রঙের একটি গামছা মাস্ক হিসাবে ব্যবহার করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের ছবি পরিবর্তন করেছেন এবং মানুষকে সচেতন করার জন্য মাস্ক পরা  একটি ছবি দিয়েছেন। এর আগেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথোপকথনের সময় প্রধানমন্ত্রীকে ঘরে তৈরি করা মাস্ক পরে থাকতে দেখা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top