News Flash

  • Home
  • Uncategorized
  • আজ থেকে আগরতলায় ১৩টি কেন্দ্রে শুরু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেব উত্তরপত্র মূল্যয়ান
Image

আজ থেকে আগরতলায় ১৩টি কেন্দ্রে শুরু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেব উত্তরপত্র মূল্যয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল ঃ শুক্রবার থেকে আগরতলায় ১৩ টি ভ্যানুতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণের কাজ শুরু হচ্ছে৷ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ভবতোষ সাহা এই সংবাদ জানিয়েছেন৷ উত্তরপত্র মূল্যায়ণের জন্য নিযুক্ত শিক্ষকরা যাতে নির্বিন্নে যাতায়াত করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ৷ এদিকে, প্রতিটি কেন্দ্রে বৃহস্পতিবার জীবাণুনাশক স্প্রে করা হয়েছে৷


এবছর করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার প্রয়াস নেওয়ায় উত্তর পত্র দেখার জন্য ভ্যানুর সংখ্যা বাড়ানো হয়েছে৷ অন্যান্য বছর ৪হাজারেরও বেশি শিক্ষক উত্তর পত্র মূল্যায়নের কাজ করতেন৷ এবছর শুধুমাত্র আগরতলা শহর ও শহরতলীর শিক্ষকদের উত্তর পত্র নিয়োগের জন্য নিযুক্ত করা হয়েছে৷ ২,৩০০ শিক্ষককে উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে৷ যেসব শিক্ষকের বাইক কিংবা যানবাহন রয়েছে তারা সংশ্লিষ্ট যানবাহন নিয়ে উত্তর পত্র মূল্যায়ণের কাজের জন্য আসবেন৷ যাদের যানবাহনের ব্যবস্থা নেই তাদের যাতায়াতের জন্য তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছে৷ এর মধ্যে একটি চম্পক নগর থেকে, একটি বিশ্রামগঞ্জ থেকে এবং একটি নরসিংগড় থেকে ছাড়বে৷


শুধুমাত্র শিক্ষকরাই এই বাসে করে আসতে পারবেন৷ পুলিশ যাতে এইসব যানবাহন এবং শিক্ষকরা যেসব বাইক কিংবা গাড়ি নিয়ে আসবেন সেগুলি আটক কিংবা হয়রানি না করে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে৷ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় এবছর ১৩ ভ্যানুতে উত্তরপত্র মূল্যায়ণের কাজ করা হবে৷ এবছর মাধ্যমিকের পরীক্ষার্থী ৫,৫০০ এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ২৭ হাজার৷ মাধ্যমিকের উত্তরপত্র ১০ টি ভ্যানুতে এবং উচ্চমাধ্যমিকের উত্তরপত্র ৩ টি ভ্যানুতে দেখা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top