News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের পণ্যবাহী বিমানের জন্য ‘গ্রিন চ্যানেল’ খুলছে চিন
Image

ভারতের পণ্যবাহী বিমানের জন্য ‘গ্রিন চ্যানেল’ খুলছে চিন

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.) : ভারতের পণ্যবাহী বিমানের জন্য ‘গ্রিন চ্যানেল’ খুলছে চিন । ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সুন ওয়েইডং শুক্রবার ট্যুইটকরে জানিয়েছেন,চিন পিপিই, ভেন্টিলেটর, টেস্টিং কিটের মতো জরুরি মেডিকেল সামগ্রী বহনকারী ৩৫টি মালবাহী বিমানের উড়ানে সম্মতি দিয়েছে। এইসব সামগ্রী চিন থেকে বহন করে আনবে ভারতীয় বিমান। করোনা   মোকাবিলায় ভারতের লড়াইয়ে আমরা সাহায্য করে যাব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, চিনের পাঠানো আগের পিপিইর গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় চিন ব্যাখ্যা দিয়েছে যে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, ভারতকে তারা সাহায্য করবে। চিন থেকে আসা একাধিক পিপিই ত্রুটিপূর্ণ হওয়ার ফলে ভারত গত মঙ্গলবার সেগুলির ব্যবহার নিষিদ্ধ করে। সমালোচনার মুখে চিনা দূতাবাসও জানায়, তাদের কাছে পণ্যের গুণমানের বিষয়টি গুরুত্বপূর্ণ, বিষয়টি সিরিয়াস। ভারতকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। চিনা দূতাবাসের বিবৃতিতে এও বলা হয় যে, আমদানির আগে সংশ্লিষ্ট পণ্যের গুণমান ও সরবরাহকারী কোম্পানি সম্পর্কে যাচাই করা উচিত ছিল। ভারত যেন শুধুমাত্র চিনের বৈধ, অনুমোদনপ্রাপ্ত কোম্পানির কাছ থেকেই মালপত্র কেনে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিত্সার জন্য চিন থেকে মেডিকেল সামগ্রী আমদানি করছে ভারত। পিপিই কিট, ভেন্টিলেটর, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চিন থেকে কিনতে হচ্ছে ভারতকে। এর জন্যই ‘গ্রিন চ্যানেল’ খোলার সিদ্ধান্ত নিয়েছে চিন । ‘গ্রিন চ্যানেল’ খোলার ফলে ভারতের পণ্যবাহী বিমান সহজে চিন থেকে মেডিকেল সামগ্রী নিয়ে আসতে পারবে। আগেও চিন থেকে পিপিই আমদানি করেছে ভারত।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top