News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তপ্রহরী মিজোরাম পুলিশকে মারধর, গ্রেফতার রাজ্যের তিন ব্যক্তি
Image

সীমান্তপ্রহরী মিজোরাম পুলিশকে মারধর, গ্রেফতার রাজ্যের তিন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ আন্তঃরাজ্য সীমান্তে প্রহরারত মিজোরাম পুলিশের সাথে ত্রিপুরার কতিপয় বাসিন্দার ঝগড়ায় দুই রাজ্যের মধ্যে অসৌজন্যতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ মিজোরাম পুলিশের দুই কর্মীকে মারধরের ঘটনায় ত্রিপুরা পুলিশ তিন জনকে আটক করেছে৷ তাদের মধ্যে একজন পালিয়ে গেছে৷ বাকি দুজন আদালতে জামিন পেয়েছেন৷ মিজোরাম পুলিশের কর্মীকে মারধরের ঘটনায় ত্রিপুরার তিন বাসিন্দার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা সত্ত্বও একটি দুস্থ পরিবারের বসতঘরে আগুন লাগানোর ঘটনায় দুই রাজ্যের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে৷ ত্রিপুরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷


এ-বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ত্রিপুরা পুলিশের জনৈক পদস্থ আধিকারিকের কথায়, করোনা মোকাবিলায় আন্তঃরাজ্য সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে প্রতিদিন৷ এমন-কি লকডাউন চলাকালীন এক রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যে যেতে না পারেন সে-দিকেও নজর রাখা হচ্ছে৷ উত্তর ত্রিপুরা জেলায় ত্রিপুরা-মিজোরাম সীমান্তে কুম্পুই এলাকায় মিজোরাম পুলিশ এবং স্থানীয় চাকমা সম্প্রদায়ের লোক প্রতিদিন পাহারা দিচ্ছেন৷ কিন্তু, সম্প্রতি তাদের মধ্যে ঝামেলা হওয়ায় ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের কয়েকজনের মারে মিজোরাম পুলিশের দুই কর্মী গুরুতর আহত হন৷ ওই ঘটনায় মিজোরাম পুলিশ ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে৷ তাদের গ্রেফতার করে মিজোরাম পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে ত্রিপুরা পুলিশকে৷


সে-মোতাবেক ত্রিপুরা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে৷ কিন্তু শারীরিক পরীক্ষা করার সময় একজন পালিয়ে যায়৷ বাকি দুজনকে পুলিশ আদালতে সোপর্দ করে৷ কিন্ত আদালত থেকে তাদের জামিন মঞ্জুর করা হয়েছে৷ এদিকে কুম্পুই এলাকায় এক গরিব পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে৷ দুষৃকতীরা ওই বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তবে, অভিযোগের তির মিজোরাম পুলিশের দিকেও রয়েছে৷ ফলে, মিজোরাম পুলিশের অসৌজন্যমূলক আচরণে দুই রাজ্যের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top