News Flash

  • Home
  • Uncategorized
  • গোলাঘাটির মারাক পাড়ায় জলের জন্য হাহাকার
Image

গোলাঘাটির মারাক পাড়ায় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ এপ্রিল৷৷ গোলাঘাটির অন্তর্গত সিপাহীজলাস্থিত ট্রেনিং সুকল সংলগ্ণ মারাক পাড়ায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে৷ ওই এলাকায় মোট ১৫০ পরিবার রয়েছে৷ কিন্তু, টিলাভূমি হওয়ায় অনেক নীচু থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়৷ পানীয় জলের একমাত্র উৎস হচ্ছে এক হেন্ড পাম্প৷


মঙ্গলবার সকালে একমাত্র হেন্ড পাম্পটি বিকল হয়ে যায়৷ তখন এলাকার মানুষ বিকল কলটি সারাই করার জন্য উদ্যোগ নেয়৷ কিন্তু, তাও সম্ভব হয়ে উঠেনি৷ প্রতিদিন ব্যবহারের জন্য যে জলের প্রয়োজন তা মিলছে না৷ জল নিয়ে ঝগড়া লেগেই থাকে৷ বাম জমানায় একটি মোটর বসানো হয়েছিল৷ সেটি দিয়ে কোনওরকমে জলকষ্ট নিরসন হয়েছিল৷ কিন্তু, এখন সেই মোটরও নেই আর জলের তীব্র সংকটের মধ্যে রয়েছে তারা৷ মঙ্গলবার হেন্ড পাম্প কল বিকল হয়ে যাওয়ায় তাদের আর বিকল্প জলের উৎস নেই৷ অবিলম্বে এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য দাবী জানিয়েছেন এলাকার লোকজন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top