News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি এসে গেছে, শহরে জল নিষ্কাশন ব্যবস্থা খতিয়ে দেখলেন আগরতলা পুর কমিশনার
Image

বৃষ্টি এসে গেছে, শহরে জল নিষ্কাশন ব্যবস্থা খতিয়ে দেখলেন আগরতলা পুর কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ বৃষ্টির মরশুম এসে গেছে৷ গত কয়েকদিনে বৃষ্টিপাতও হয়েছে৷ তাই, আগরতলায় জল যাতে জমে না যায়, সেই বিষয়টি নিয়ে মঙ্গলবার শহর পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের কমিশনার ড় শৈলেশ কুমার যাদব৷ তিনি বলেন, শহরে বিভিন্ন ড্রেনে নির্মাণ কাজের জন্য বাঁধ দেওয়া হয়েছে৷ ফলে জল জমে থাকে৷ সেখানে বাঁধ খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখা হয়েছে৷ তাছাড়া, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে নির্মাণ কাজ শুরু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে৷ তাতে কভার ড্রেনের অসমাপ্ত কাজ শুরু করা হবে৷


আজ পুর কমিশনার আগরতলায় বিভিন্ন স্থান পরিদর্শন করেন৷ তাঁর কথায়, ত্রিপুরায় এখনও বর্ষা ঢুকেনি, কিন্ত বৃষ্টি শুরু হয়ে গেছে৷ ফলে, শহরে জল যাতে জমে না থাকে, সে-বিষয়টি সুনিশ্চিত করতে হবে৷ তিনি বলেন, ড্রেন নির্মাণের জন্য বিভিন্ন স্থানে বাঁধ দেওয়া হয়েছে৷ ফলে, সেখানে জল জমে থাকে৷ কিন্ত, এখন বৃষ্টি শুরু হয়েছে৷ তাই, ওই বাঁধ খুলে দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে৷ তাঁর দাবি, ১/২ দিনের মধ্যে সমস্ত বাঁধ খুলে দেওয়া হবে৷


এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার ২০ এপ্রিলের পর থেকে নির্মাণ কাজে ছাড় দিয়েছে৷ তাই, এখন কভার ড্রেনের অসমাপ্ত কাজ শেষ করার চিন্তাভাবনা চলছে৷ তাঁর কথায়, নির্মাণ শ্রমিকরা এখন কাজ করতে পারবেন৷ তাই, স্মার্ট সিটি প্রকল্পের অধীন সমস্ত ড্রেন নির্মাণের কাজ শুরু করা হবে৷ সে-বিষয়ে আজ খোঁজখবর নিয়েছি, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top