News Flash

  • Home
  • Uncategorized
  • সাড়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ৮ ও ১৪ বছর বয়সির
Image

সাড়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ৮ ও ১৪ বছর বয়সির

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২১ এপ্রিল৷৷ লকডাউন চলাকালীন জঘন্য ঘটনার সাক্ষী হল ত্রিপুরা৷ তবে, সবচেয়ে চিন্তায় ফেলেছে অপরাধীরা৷ সাড়ে পাঁচ বছরের এক শিশুকন্যাকে এক শিশু ও এক কিশোর মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে জুভেইনাল হোমে পাঠিয়েছে৷


এ-বিষয়ে বাইখোরা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ১৭ এপ্রিল শান্তিরবাজার মহকুমার লক্ষীছড়া গনিরাম পাড়া এলাকায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকন্যা ধর্ষিতা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ ওই ঘটনায় বাইখোরা থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবির্ধি ৩৭৬ এবং পকসো আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে৷ তিনি বলেন, অভিযুক্ত একজনের বয়স ১৪ এবং অপরজনের বয়স ৮৷ তাদের গ্রেফতারের পর জুভেইনাল জাস্টিস বোর্ডের কাছে পাঠানো হয়েছে৷


ওই আধিকারিকের কথায়, ধর্ষিতা এবং দুই অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা৷ তদন্ত শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top