News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী
Image

ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.):   করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে দ্বিতীয় পর্যায়ের লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ এপ্রিল ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে এই বৈঠক।

বৈঠকে লকডাউন নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।করোনা রোধে পরবর্তী রণকৌশল ঠিক করতে মুখ্যমন্ত্রীদের থেকে যাবতীয় পরামর্শ নেবেন তিনি। দেশে কয়টি রাজ্য এমন রয়েছে যেখানে বিগত ১৫ দিনে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার কোন খবর নেই। অন্যদিকে এমন রাজ্য রয়েছে যেখানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলের লকডাউন শিথিল করা নিয়ে নির্ণায়ক সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে এর আগে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। পরে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছিলেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top