News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : পেটের তাগিদে রিকশা নিয়ে বের হয়েও রোজগার নেই, দিশেহারা শ্রমিককুল
Image

লকডাউন : পেটের তাগিদে রিকশা নিয়ে বের হয়েও রোজগার নেই, দিশেহারা শ্রমিককুল

আগরতলা, ২১ এপ্রিল (হিঃসঃ)৷৷ ‘শখে বের হইনি বাবু, পেটের তাগিদে, ছেলেমেয়েদের কথা চিন্তা করেই রিকশা নিয়ে বের হয়েছি৷ কিন্ত, রোজগার হল কোথায়?’ মঙ্গলবার আগরতলায় রোজগারের জন্য বের হয়ে অসহায় রিকশা চালকদের মধ্যে শুধুই অন্ধকার৷ সত্যিই কি করোনা মোকাবিলায় গরিব মানুষগুলি লড়াইয়ে টিঁকে থাকতে পরবে? আজ সেই প্রশ্ণ ভারতবর্ষকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিয়েছে বলেই মনে হচ্ছে৷ লকডাউন চলাকালীন কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে ত্রিপুরা সরকার৷ তাতে, রিকশা শ্রমিকদের রোজগারের ধান্দায় বাড়ি থেকে বের হয়ে শূন্য হাতেই ফিরে যেতে হচ্ছে৷ কারণ, গণ-পরিবহণে ছাড় দেওয়া হয়নি৷ অবশ্য করোনা মোকাবিলায় এই কঠোর অবস্থান নেওয়া খুবই জরুরি৷ কিন্ত রোজগারহীন মানুষ কতদিন এই ধাক্কা সহ্য করতে পারবেন, তা আজ থেকে নতুন করে ভাবতে হবে বলেই মনে হচ্ছে৷


আজ আগরতলাকে দেখে মনে হচ্ছিল না লকডাউন জারি রয়েছে নাকি প্রত্যাহৃত হয়েছে৷ কারণ, সকালের দিকে মানুষের গতিবিধি ছিল মারাত্মক৷ বিশেষ করে প্রচুর রিকশা শ্রমিক আজ পথে নেমেছেন৷ ছোট গাড়ি, টমটম (ই-রিকশা) ইত্যাদিও রোজগারের ধান্দায় কিছু পথে নেমেছে৷ কিন্ত প্রশাসনের কঠোর অবস্থানে তাঁদের রোজগার সম্ভব হয়নি৷ কারণ, রিকশায় যাত্রী তুলেও নামিয়ে দিয়েছে পুলিশ৷ ফলে যে আশায় রিকশা শ্রমিকরা বাড়ি থেকে বের হয়েছিলেন, কার্যত হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাঁদের৷
নাগেরজলা, মহারাজগঞ্জ বাজার এলাকায় আজ প্রচুর রিকশা এবং কিছু টমটম দেখা গিয়েছে৷ কিন্ত পুলিশি হস্তক্ষেপে কেউই রোজগার করতে পারেননি৷ এ-বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জনৈক রিকশা শ্রমিক বলেন, লকডাউন চলছে, তাই এতদিন আমরা বাড়ি থেকে বের হয়নি৷ কিন্ত, এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে৷ কারণ, সরকার থেকে শুধু চাল দেওয়া হচ্ছে৷ বাচ্চাদের শুধু ভাত কী করে খাওয়াই? তাঁর এই সহজ প্রশ্ণের উত্তর হয়ত কারোর কাছে থাকার কথা নয৷ কারণ, করোনা মোকাবিলায় সরকার থেকে দুস্থদের যতটা সম্ভব সহায়তার চেষ্টায় কোনও ত্রুটি রাখা হচ্ছে না৷ কিন্ত, এ-কথা অস্বীকার করার উপায় নেই, সরকারি সহায়তা জীবনজীবিকার প্রশ্ণে যথেষ্ট নয়৷


এক রিকশা শ্রমিকের দাবি, দিল্লি-মুম্বাইয়ে করোনা-র প্রকোপ দেখা দিয়েছে৷ ত্রিপুরা সেই তুলনায় অনেক ভালও অবস্থায় রয়েছে৷ তবে কেন ত্রিপুরায় লকডাউন বাতিল করা হচ্ছে না৷ ওই রিকশা শ্রমিকের কথায়, সন্তানের জন্য ওষুধ কিনতে হবে৷ কিন্ত, আজ রোজগার হয়নি৷ তাই ভেবে পাচ্ছি না, রিকশার মালিককে ভাড়া কীভাবে মিটিয়ে দেব এবং ওষুধই-বা কীভাবে কিনব৷ তিনি বলেন, যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছিলাম, কিন্ত পুলিশ এসে রিকশা থেকে যাত্রী নামিয়ে দিয়েছে৷


তাঁরাও বুঝতে পারছেন, করোনা মোকাবিলায় সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে৷ কিন্তু পেটের তাগিদে তাঁদের রোজগারের জন্য বাড়ি থেকে বের হওয়া ছাড়াও কোনও উপায় নেই৷ আপাতত ৩ মে পর্যন্ত সারা দেশেই লকডাউন চলবে৷ কিন্ত করোনা মোকাবিলায় ভবিষ্যতে নতুন কী সংকট বয়ে আনবে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top