News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোনেশিয়ায় লকডাউন না মানলেই হানা ঘরে পাঠাচ্ছে পুলিশ
Image

ইন্দোনেশিয়ায় লকডাউন না মানলেই হানা ঘরে পাঠাচ্ছে পুলিশ

জাকার্তা, ২২ এপ্রিল (হি. স.) : করোনা মোকাবিলায় লকডাউন অমান্যকারীদের সচেতন করতে একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ। তবুও করোনার বিপদ বুঝছেন না সাধারণ মানুষ। তাই আর উপায় না দেখে লকডাউন অমান্যকারীদের পরিত্যক্ত হানা ঘরে পাঠানোর ব্যবস্থা করা হল ইন্দোনেশিয়ায়।

লকডাউনের নিয়ম না মানলেই হানা ঘরে তালাবন্দি করে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরেজেন রিজেন্সি প্রধান কুসদিনার অনতুং ইউনি সুকোবাতি বলেন, ‘বাধ্য হয়ে একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ ধরনের লোকেদের সঠিক শিক্ষা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। দেশটির রাজধানী জাকার্তা এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ শহরে এই সিদ্ধান্ত কার্যকারী করা হবে। করোনা ভাইরাস আটকাতে ১৪ দিন গৃহবন্দী থাকার পরামর্শকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে হয়েছে।’ দেশটির বেশিরভাগ মানুষ অতিজাগতিক ঘটনায় বিশ্বাস করেন। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত মানুষকে গৃহবন্দী রাখার ব্যাপারে কার্যকরী হতে পারে বলে মনে করেছেন দেশটির প্রশাসনিক আধিকারিকরা।   দেশের জনগণের সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top