News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় আহত যুবক ও যুবতী
Image

দূর্ঘটনায় আহত যুবক ও যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ লক ডাউনের মধ্যেও যান দুর্ঘটনা লেগে রয়েছে৷ শুক্রবার বিকালে যান দুর্ঘটনায় আহত হল এক যুবক ও এক যুবতী৷ ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় চামপ্লাই এলাকা থেকে সায়ন দেববর্মা নামে এক যুবক নিজের বাইকে করে রেখা দেববর্মাকে নিয়ে চাকমাঘাটের উদ্দেশ্যে আসছিল৷


অপরদিকে গৌহাটি থেকে চাল নিয়ে একটি লড়ি আগরতলার উদ্দেশ্যে আসছিল৷ চামপ্লাই ফাঁড়ি সড়ক থেকে বাইকটি আসাম- আগরতলা জাতীয় সড়কে আসার সাথে সাথে আগরতলাগামী লড়িটি বাইকটিকে ধাক্কা দেয়৷ এতে বাইকে থাকা সায়ন দেববর্মা ও রেখা দেববর্মা গুরুতর ভাবে আহত হয়৷ এইদিকে বাইকটিকে ধাক্কা মারার পর লরিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবক-যুবতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top