News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার র‍্যাপিড টেস্টে সাফল্য কেরলের ইনস্টিটিউটের
Image

করোনার র‍্যাপিড টেস্টে সাফল্য কেরলের ইনস্টিটিউটের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): মাত্র দু’ঘণ্টার মধ্যেই নির্ভুল রেজাল্ট ! করোনার র‍্যাপিড টেস্টে সাফল্য কেরলের ইনস্টিটিউটের । ত্রিবান্দ্রামের শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এসসিটিআই)-র বানানো এই টেস্ট কিটে একসঙ্গে অনেক রোগীর থেকে নেওয়া নমুনাও পরীক্ষা করা যাবে। খরচও সাধ্যের মধ্যেই। জানা গেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অনুমোদনে এমন টেস্ট কিট ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে কেরলের বেশ কিছু হাসপাতাল-নার্সিংহোমে।

গবেষকরা বলছেন, এই টেস্ট কিট হল ছোটখাটো একটা ডিভাইসের মত। করোনার সংক্রমণ রয়েছে কিনা জানতে লালা রস এই ডিভাইসে রাখলে মাত্র দু’ঘণ্টার মধ্যেই নির্ভুল রেজাল্ট দেবে। এখানেও আরটি-পিসিআর (রিভার্স পলিমারেজ চেন রিঅ্যাকশন) পদ্ধতি ব্যবহার করা হয়। একসঙ্গে ৩০টি স্যাম্পেল পরীক্ষা করতে পারে এই টেস্ট কিট। খরচ পড়বে হাজার টাকা।

শ্রী চিত্রা তিরুনাল ইনস্টিটিউট ফর মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বায়োমেডিক্যাল উইংয়ের বিজ্ঞানী ডক্টর অনুপ ঠেক্কুভেট্টিল বানিয়েছেন এই টেস্ট কিট। তিনি ও তাঁর টিম মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই টেস্ট কিট বানিয়ে ফেলেছেন। এসসিআইটির ডিরেক্টর ডক্টর আশা কিশোর বলেছেন, “রিভার্স ট্রান্সক্রিপটেজ লুপ পদ্ধতিতে ভাইরাল নিউক্লিক অ্যাসিড শনাক্ত করা হচ্ছে এই টেস্ট কিটে। বিশ্বে খুব কম ধরেনর টেস্ট কিটেই এমন উন্নত পদ্ধতি ব্যবহার করা হয়। ভাইরাস যদি জিনের গঠন বদলেও ফেলে, তাহলেও আরএনএ ভাইরাল জিন নির্ভুলভাবে শনাক্ত করা যাবে এই টেস্ট কিটের মাধ্যমে।”

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সচিব অধ্যাপক আশুতোষ শর্মা বলেছেন, “করোনার সংক্রমণ ঠেকাতে হলে র‍্যাপিড ও র‍্যান্ডম টেস্টের প্রয়োজন। যত কম সময়ে বেশিজনের টেস্ট করা যাবে, তত দ্রুত সংক্রমণখে ছড়িয়ে পড়া থেকে রোখা যাবে। কম খরচে র‍্যাপিড টেস্টের এমন উন্নত পদ্ধতি আবিষ্কার করে নজির গড়েছে কেরলের এই ইনস্টিটিউট।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top