News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ ব্যক্তি উদ্ধার হল অসুস্থ অবস্থায় হাসপাতালে
Image

নিখোঁজ ব্যক্তি উদ্ধার হল অসুস্থ অবস্থায় হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, বাইখোড়া, ১৫ এপ্রিল৷৷ বাইখোড়ার মনাদাস পাড়ার বাসিন্দা নিখোঁজ রতন পালের খোঁজ মিললো বুধবার৷ গত ৪দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার মনাদাস পাড়ার বাসিন্দা রতন পাল গত শনিবার সাব্রুম মহকুমায় উনার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়৷


কিন্তু জানা যায়, উনি উনার শ্বশুর বাড়িতে পৌঁছাননি৷ অনেক খোঁজাখোঁজির পরও রতন পালকে পাওয়া যায়নি৷ অবশেষে বুধবার উনার পরিবারের লোকজন জানতে পারে রতন পাল সাব্রু মহকুমার মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে আছে৷ জানা যায়, রাস্তা থেকে আহত অবস্থায় দমকল বাহিনীর লোকজন রতন পালকে মনু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রেখে আসেন৷ সেখানে রোগীর সঙ্গে পরিবারের কেউ না থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক উনাকে কোনোপ্রকার চিকিৎসা না করিয়ে বাইরে রেখেছেন৷ অবশেষে বুধবার উনার পরিবারের লোকজন এই কথা জানতে পেরে আহত ব্যক্তিকে মনু হাসপাতাল থেকে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে৷


সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করে৷ এইদিকে আহতের পরিবারের লোকজনদের দাবি পরিকল্পিত ভাবে রতন পালকে হত্যার চেষ্টা করা হয়েছে৷ এই অভিযোগ নিয়ে পরিবারের লোকজন বাইখোনা থানার দ্বারস্থ হন৷ এখন দেখার বিষয় পুলিশ ঘটনার সুষ্ঠ তদন্তে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কিভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে ক্লু মিলেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top