News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ, মুক্ত হাসপাতাল থেকে, থাকবেন কোয়ারেন্টাইনে
Image

রাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ, মুক্ত হাসপাতাল থেকে, থাকবেন কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মহিলা সুস্থ হয়ে উঠেছেন৷ বুধবার তাঁকে জিবি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ছুটি দেওয়া হয়েছে৷ তবে তিনি এখন থেকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন৷ আজ স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু ওই মহিলার হাতে সুস্থ হওয়ার কাগজ তুলে দিয়েছেন৷ ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দফতর এবং জিবি হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে উঠেছেন৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে করোনা মুক্ত রাজ্য হওয়ার জন্য প্রার্থনা করেছেন৷


গত ৬ এপ্রিল ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল৷ উদয়পুরের ওই মহিলা গুয়াহাটি থেকে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেসে আগরতলায় এসেছিলেন গত ১৯ মার্চ৷এর পর তিনি ওই দিনই উদয়পুর চলে যান৷ ট্রেনেই ওই মহিলা করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করছে স্বাস্থ্য দফতব৷ কারণ, ওই ট্রেনেই অপর যাত্রী টিএসআর করোনায় আক্রান্ত হয়েছেন৷ তিনি ত্রিপুরার দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী৷ বর্তমানে তিনি জিবি হাসপাতার্লে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন৷


সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ফেসবুকে জানিয়েছিলেন, ত্রিপুরার প্রথম করোনা আক্রান্ত মহিলা দ্রুত সুস্থ হয়ে উঠছেন৷ তাঁর পর পর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তিনি আশা প্রকাশ করেছিলেন, শীঘ্রই তিনি করোনামুক্ত হবেন৷ আজ ওই মহিলাকে সুস্থ হওয়ার কাগজ দিয়েছেন স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু৷ এ-বিষয়ে মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখেছেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ত্রিপুরার প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন৷ তিনি বলেন, ওই মহিলার নমুনা পরীক্ষার রিপোর্ট পর পর নেগেটিভে এসেছে৷ তাই, আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছেঊ মুখ্যমন্ত্রী বলেন, ওই মহিলাকে চিকিৎসকদের নজরদারিতে আগামী ১৪ দিনের জন্য উদয়পুরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top