News Flash

  • Home
  • Uncategorized
  • জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল রাহুলের
Image

জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পক্ষে সওয়াল রাহুলের

নয়াদিল্লি, ১৬ এপ্রিল (হি. স.):  করোনা মোকাবিলায় জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য পরিকাঠামোকে জোরদার করার পক্ষে সওয়াল করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। করোনাকে হারাতে হলে রাজ্যগুলির জেলা ও ব্লক স্তরে ভাল কাজ করতে হবে। মোদী সরকারের পরিকাঠামোগত দিক দিয়ে রাজ্যগুলিকে শক্তিশালী করা। কারণ করানোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াই লড়ছে জেলা এবং ব্লকগুলি। এই বিষয়ে গোটা দেশকে পথ দেখিয়েছে কেরলের ওয়ানাড বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছেন, দেশজুড়ে লকডাউন করে করোনাকে হারানো যাবে না। করোনাকে স্রেফ ঠেকিয়ে রাখতে পারবে লকডাউন। এই পরিস্থিতিতে আমাদের হাতে সময় আছে প্রস্তুত হওয়ার। কারণ লকডাউনের সময়সীমা উঠে গেলেই ফের মাথাচাড়া দিয়ে উঠবে করোনা। ফলে সময় থাকতেই সরকারের উচিত বিপুল পরিমাণে টেস্টিং করা এবং চিকিৎসা গত দিক দিয়ে স্থায়ী সমাধান বের করা। মারণ এই রোগের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র হচ্ছে টেস্টিং। টেস্ট করিয়ে ভাইরাস থেকে আমরা এক কদম এগিয়ে থাকতে পারবো। টেস্টিং এর রণকৌশল তৈরি করা উচিত কেন্দ্রের। যাতে করে কোনও করোনা রোগী বাদ থেকে না যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top